ঘরের কাজের সময় মিলাদ শোনা এবং ছাদ ঢালাই উপলক্ষে মানুষ খাওয়ানো কি জায়েজ?
Halal and Haram · Hanafi
Question
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
** উত্তর:**
ঘরের কাজ করার সময় এবং ছাদ ঢালাই এর সময় মানুষ খাওয়ানো এসব জায়েজ।
বরকতের উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত জায়েজ।
তবে মিলাদ পড়া জায়েজ নয়,এটি বিদ'আত। সুতরাং মিলাদ পরিত্যাজ্য।
হাদিস শরীফে এসেছে.......... وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ» তরজমা- প্রত্যেক নবসৃষ্টই বিদআত(আবু-দাউদ হাদিস নং৪৬০৭-লম্বা হাদিসের অংশ বিশেষ)
উক্ত হাদিসের ব্যখ্যায় বিদআতের আলোচনা করতে যেয়ে আব্দুর রহমান মোবারকপুরি রাহ বলেন والمراد بالبدعة ما أحدث في الدين ما لا أصل له في الشريعة يدل عليه)مراعاة المفاتيح شرح مشكاة المصابيح -ج1ص264( তরজমা- বিদআত দ্বারা উদ্দেশ্য হল,দ্বীনের মধ্যে এমন কোনো জিনিষ নবআবিস্কৃত হওয়া,যাকে শরীয়তের মূলনীতি সমর্থন দেয়না।
«وَالْبِدْعَةُ فِي الدِّينِ مَا أُحْدِثَ عَلَى غَيْرِ مِثَالٍ سَابِقٍ»
“দ্বীনের মধ্যে বিদআত হলো তা, যা পূর্ববর্তী নমুনা ছাড়া নতুনভাবে উদ্ভাবিত হয়।”
— ইমাম শাতিবী, আল-ইতিসাম