সহবাসের সময় পশ্চিম দিক পা দেয়া কি গুনাহ?
Halal and Haram · Hanafi
Question
সহবাসের সময় পশ্চিম দিক পা দেয়া কি গুনাহ?
আমরা পূর্ব দিকে মাথা দিয়ে শুয়েছি। ভুলবশত পশ্চিম দিকে পিছ দিয়ে সহবাস করে পেলেছি। চেহারা ছিল পূর্ব দিকে।এটা কি গুনাহ হবে, আর গুনাহ হলে করনীয় কি?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
প্রশ্নের সারমর্ম: স্বামী-স্ত্রী পূর্ব দিকে মাথা রেখে শুয়েছিলেন, সহবাসের সময় ভুলবশত পশ্চিম দিকে পিঠ রেখে (অর্থাৎ চেহারা পূর্ব দিকে) সহবাস সম্পন্ন হয়েছে। এটি কি গুনাহ? গুনাহ হলে করণীয় কী?
**উত্তরঃ- ইচ্ছাকৃতভাবে কেবলার দিকে পা দিয়ে থাকলে আপনাদের গুনাহ হবে।
অনিচ্ছাকৃত বা ভুলে কেবলার দিকে পা চলে গেলে গুনাহ হবেনা।
শরীয়তের বিধান অনুসারে কাবার দিকে ইচ্ছাকৃতভাবে পা দেওয়া মাকরুহ। অনিচ্ছায় হলে সমস্যা নেই। কারণ, এতে করে কাবার অসম্মান করা হয়।
وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ [٢٢:٣٢ কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তাতো তার হৃদয়ের আল্লাহভীতি প্রসূত। [সূরা হাজ্জ্ব-৩২]
باب كَرَاهِيَةِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ عِنْدَ قَضَاءِ الْحَاجَةِ কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করা মাকরূহ।
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " إِنَّمَا أَنَا لَكُمْ بِمَنْزِلَةِ الْوَالِدِ أُعَلِّمُكُمْ، فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ، فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا، وَلَا يَسْتَطِبْ بِيَمِينِهِ " . وَكَانَ يَأْمُرُ بِثَلَاثَةِ أَحْجَارٍ، وَيَنْهَى عَنِ الرَّوْثِ وَالرِّمَّةِ . حسن
আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদের জন্য পিতৃতুল্য, তোমাদেরকে আমি দ্বীন শিক্ষা দিয়ে থাকি। তোমাদের কেউ পায়খানায় গেলে কিবলামুখী হয়ে বসবে না এবং কিবলার দিকে পিঠ দিয়েও বসবে না, আর ডান হাতে শৌচ করবে না। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তিনটি ঢিলা ব্যবহারের নির্দেশ দিতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা শৌচ করতে নিষেধ করতেন। মুসলিম (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ পবিত্রতা অর্জন করা) সংক্ষেপে সুহাইল সনদে কা‘কা‘ থেকে। নাসায়ী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা নিষেধ, হাঃ ৪০,আবু দাউদ ০৮)
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، وَاللَّفْظُ، لَهُ عَنِ ابْنِ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ رَافِعِ بْنِ إِسْحَاقَ، أَنَّهُ سَمِعَ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ، وَهُوَ بِمِصْرَ يَقُولُ وَاللَّهِ مَا أَدْرِي كَيْفَ أَصْنَعُ بِهَذِهِ الْكَرَايِيسِ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ أَوِ الْبَوْلِ فَلاَ يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ يَسْتَدْبِرْهَا " . মুহাম্মদ ইবনু সালামা ও হারিস ইবনু মিসকীন (রহঃ) ... রাফি ইবনু ইসহাক (রহঃ) থেকে বর্ণিত। তিনি আবূ আইয়্যূব আনসারী (রাঃ) এর মিসর অবস্থানকালে তাঁকে বলতে শুনেছেন- আল্লাহর শপথ! আমি জানি না কিভাবে (মিসরের) এই পায়খানা ব্যবহার করবো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন মল-মূত্র ত্যাগের উদ্দেশ্যে গমন করবে, তখন সে যেন কিবলামুখী হয়ে ও কিবলাকে পেছনে রেখে না বসে। (সহীহ, ইবনু মাজাহ হাঃ ৩১৮,নাসায়ী ২০)
এই হাদিস গুলো থেকে বুঝা যায়, এমন কোনো কাজ করা যাবে না, যা কেবলার অসম্মান হয়। তাই কেবলার দিকে পা দিলেও যেহেতু তার অসম্মান বুঝায়, তাই কেবলা তথা পশ্চিম দিকে পা দিয়ে শোয়া মাকরূহ হবে। তবে যদি কোনো ওযর থাকে, তাহলে পা দেওয়ার অনুমতি রয়েছে।
وفى الفتاوى الهندية- ويكره مد الرجلين إلى الكعبة في النوم وغيره عمدا (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الخامس في آداب المسجد والقبلة والمصحف-5/319 কাবার দিকে ইচ্ছেকৃত পা লম্বা করা মাকরূহ। ঘুমন্ত বা জাগ্রত অবস্থায়। {ফাতাওয়া হিন্দিয়া-৫/৩১৯, আল মুহিতুল বুরহানী-৮/১০, ফাতওয়ায়ে মাহমুদিয়া-২৯/১৭৪}
والله أعلم بالصواب