জামাতে নামাজ পড়ার সময় একজন ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে?

Salah-Prayer · Hanafi

Question No: 8181
Questioner: asaduzzaman
Question Asked: 09 Nov 2026, 06:39 AM
Reviewed & Published: 09 Nov 2026, 08:39 AM
Views: 61
Tokens: 2,732
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

জামাতে নামাজ পড়ার সময় একজন ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে?

Answer

জামাতে নামাজ পড়ার সময় সামনে দিয়ে যাওয়ার বিধান

প্রশ্নের সারসংক্ষেপ

জামাতে নামাজ পড়ার সময় (বিশেষত ইমামের সামনে দিয়ে) কতটুকু জায়গা থাকলে একজন মুসল্লি বা অন্য কেউ সামনে দিয়ে যেতে পারবে — এ বিষয়ে হানাফি ফিকহের বিধান জানতে চাওয়া হয়েছে।

উত্তর

এক্ষেত্রে নামাজরত মুছল্লির সামনে সুতরা রেখে অতিক্রম করা যাবে।

সুতরা না থাকলে অন্যরা কতটুকু দূরত্ব দিয়ে অতিক্রম করতে পারবে?

যদি মসজিদে নামায পড়ে, আর মসজিদে ছোট হয়, তাহলে সামনে দিয়ে অতিক্রম বিলকুল করতে পারবে না। চাই যত দূরত্ব দিয়েই অতিক্রম করুক না কেন। কিন্তু যদি মসজিদে বড় হয়, বা ময়দানে নামায পড়ে, তাহলে নামাযী ব্যক্তি নামাযে দাড়িয়ে সেজদার স্থানের দিকে তাকালে যতদূর পর্যন্ত দেখতে পায়, ততটুকু দূরুত্বের বাহির দিয়ে অতিক্রম করবে। আর এর পরিমাণ হল-তিন কাতার সম পরিমাণ। যেটা প্রায় ৪/৫গজ। আর যদি কোন ষ্টেশনে নামায পড়ে, তাহলে সেজদার স্থান বাদ দিয়ে সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ হবে। {ফাতওয়ায়ে মাহমুদিয়া-১১/১৭৮}

( ومرور مار في الصحراء أو في مسجد كبير بموضع سجوده ) في الأصح ( أو ) مروره ( بين يديه )__ ( في ) بيت و ( مسجد ) صغير ، الخ ( وإن أثم المار ) (رد المحتار-كتاب الصلاة، باب مايفسد الصلاة-2/398

অনুবাদ-ময়দান বা বড় মসজিদে সেজদার স্থান ছাড়া সামনে দিয়ে অতিক্রম করলে কোন সমস্যা নেই। তবে বাড়ি বা ছোট মসজিদে হলে গোনাহ হবে। {ফাতওয়ায়ে শামী-২/৩৯৮, মাজমাউল আনহুর-১/১৮৩, আল বাহরুর রায়েক-২/১৫}

যে মসজিদের প্রশস্ততা ৪০ হাতের বেশি এমন মসজিদে নামাযরত ব্যক্তির দুই কাতার সামনে দিয়ে অতিক্রম করা জায়েয। আর এর চেয়ে ছোট মসজিদে মুসল্লীর সামনে দিয়ে সুতরা ছাড়া অতিক্রম করা যাবে না। সুতরা সিজদার জায়গা থেকে সামান্য সামনে রাখবে। কোনো কোনো কিতাবে মুসল্লী থেকে তিন হাত দূরে রাখার কথা আছে।-মাবসূত, সারাখসী ১/১৯২; আলবাহরুর রায়েক ২/১৭; ফাতহুল কাদীর ১/৩৫৪; রদ্দুল মুহতার ১/৬৩৭

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:

«لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ»

অর্থ: "নামাজির সামনে দিয়ে যে ব্যক্তি অতিক্রম করে, সে যদি জানত তার উপর কী (গুনাহ) রয়েছে, তবে সে চল্লিশ (বছর/দিন) দাঁড়িয়ে থাকাকে সামনে দিয়ে যাওয়ার চেয়ে উত্তম মনে করত।" — সহিহ বুখারি: ৫১০; সহিহ মুসলিম: ৫০৭

«إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَإِنَّهُ يَسْتَتِرُ بِسُتْرَةٍ...»

অর্থ: "তোমাদের কেউ নামাজ পড়লে সে সুতরা দ্বারা আড়াল গ্রহণ করবে..." — সুনানে আবু দাউদ: ৬৯০


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.