বান্ধবীর সাথে পারিবারিক কষ্ট শেয়ার করা কি গিবত হবে?

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 8035
Questioner: No name
Question Asked: 06 Nov 2026, 01:02 AM
Reviewed & Published: 06 Nov 2026, 07:29 AM
Views: 56
Tokens: 3,720
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

السلام عليكم ورحمة الله وبركاته
আমার এক বান্ধবী আছে। ওর মা মারা গিয়েছেন কয়েক বছর আগে। তো এরপর থেকে ওর পরিবারের বিভিন্ন দায়িত্ব আসে ওর কাঁধে। এখন ওর পারিবারিক কিছু মানুষের সাথে কিছু প্রব্লেম হওয়াতে সে খুব মানসিক অশান্তিতে থাকে সেটা নিয়ে। অনেকে ওকে অনেক কষ্ট দেয়। তো আমার সাথে সেগুলো মাঝে মধ্যে শেয়ার করে। আমি ওকে সান্তনা দেই বা চেষ্টা করি ওর ভূল গুলো ধরিয়ে দিতে। এখন সে যে আমার সাথে এগুলো বলে এটা কি গিবত হবে?

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নের সারমর্ম

আপনার বান্ধবী তার পারিবারিক ও মানসিক কষ্টের বিষয়গুলো আপনাকে শেয়ার করে। আপনি জানতে চান—এভাবে কারও ব্যক্তিগত বা পারিবারিক বিষয় (বিশেষত অন্যের সমালোচনা/অভিযোগ) শোনা ও বলা কি গিবতের অন্তর্ভুক্ত হবে?

জবাবঃ- বিষয়টি যদি এমন হয় যে তার পরিবারের লোকেরা বা যারা যারা তাকে এভাবে কষ্ট দিচ্ছে, মানসিক ঝামেলায় ফেলছে, আপনার কাছে তার এভাবে বলাতে আপনি তার পরিবারের সেসব সদস্যদের কে বলে তাদের ভুল সংশোধন করে দিতে পারেন, এক কথায় তাদেরকে বিষয়টির সুরাহা করতে পারেন সেক্ষেত্রে আপনার দ্বারা সংশোধন হবে এই নিয়তে সে আপনাকে এসব বললে গীবতের গুনাহ হবে না।

অন্যথায় গীবতের গুনাহ হবে।

গিবত হলো—কোনো মুসলিম ভাই/বোনের অনুপস্থিতিতে তার এমন দোষ বা বিষয় আলোচনা করা, যা শুনলে সে অসন্তুষ্ট হবে—যদিও তা সত্য হয়। আর যদি মিথ্যা হয়, তবে তা হবে অপবাদ (বুহতান), যা আরও ভয়াবহ।

আল্লাহ তা'আলা ইরশাদ করেন:

«وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ» "তোমাদের কেউ যেন কারও গিবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তা তোমরা অপছন্দই করো।" (সূরা হুজুরাত: ১২)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

«ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ» "তোমার ভাইয়ের এমন বিষয় উল্লেখ করা, যা সে অপছন্দ করে—এটাই গিবত।" (সহীহ মুসলিম: ২৫৮৯)

হাদিসে আরও এসেছে, গিবতকারী ও শ্রবণকারী উভয়েই গুনাহে শরিক। (মুসলিম: ২৫৮৯; মিশকাত: ৫০৪৪)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.