মোবাইল ফোনে বিয়ে সহিহ হয় কি?

Marriage and Divorce · Hanafi

Question No: 7336
Questioner: 0279 Sarah
Question Asked: 24 Oct 2026, 11:48 AM
Reviewed & Published: 24 Oct 2026, 12:31 PM
Views: 37
Tokens: 6,386
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমি একজন মেয়ে। আমার বয়স ২২ আমার হাজবেন্ড এর বয়স ২৫আমি আমার বাবা মায়ের অনুমতি ক্রমে
গত বছর আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন করি এখন কথা হচ্ছে আমার বিয়ে টা হয় মোবাইল ফোন এর মাধ্যমে। সে থাকে দেশের বাইরে সেজন্য বিয়েটা পারিবারিক ভাবেই হয় আমি মেয়ে পক্ষের বাবা মা উভয়ের সম্মতিতে। কিন্তু বিয়ে টা হয় ঘরের মধ্যে আমার ভাই সম্পন্ন করে এক্ষেত্রে আমার বাবা চাকুরী সুত্রে ঢাকায় ছিলেন বিয়েতে শশরীরে উপস্থিত ছিলেন না আমার ভাই বোন,মা আর একজন সাক্ষী ছিলেন। কিন্তু ছেলে তার বাবা মা কেউ রাজি না আর তাদের কে বিয়ে সম্পর্কে জানানো হলে তারা অস্বীকার করে যার জন্য শুধু মাত্র তার মতামতে বিয়ে হয় আর সে উপযুক্ত আর উপার্জনশীল থাকায় আমার বাবা মা আমাকেও বিয়ে দিতে রাজি হয়।এখন আমার প্রশ্ন ইসলামিক শারীয়াহ অনুযায়ী আমাদের বিয়ে টা কি সম্পন্ন হয়েছে নাকি কোন ঝামেলা আছে বলবেন মিন ফাদ্বলিক আমি খুবই চিন্তিত এই ক্ষেত্রে যদিও আমার ভাই মাসয়ালা দেখেছিলেন তাও আমি নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করছি

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রিয় বোন, মোবাইলে সাধারণত বিবাহ শুদ্ধ হয়না।

তবে এক্ষেত্রে পাত্র নিজের পক্ষ থেকে কাউকে তার উকিল বানালে আর সেই উকিল যদি নিজে পাত্রীকে সরাসরি একই মজলিসে বিবাহের প্রস্তাব পেশ করে,আর পাত্রী যদি সরাসরি সেই মজলিসে সাক্ষীদের সামনে কবুল বলে,তাহলেই কেবল বিবাহ শুদ্ধ হবে।

মোবাইলে বিবাহ পড়ালে সেই বিবাহ শুদ্ধ হয়না।

সুতরাং আপনার বিবাহ কিভাবে পড়ানো হয়েছে,কি ইজাব করেছে,কিভাবে ও কোন বাক্যে ইজাব করেছে,এখানে কবুল কিভাবে হয়েছে,বিস্তারিত জানালে জবাব প্রদানে সুবিধা হতো।

নিকাহ সহিহ হওয়ার শর্তসমূহ (হানাফি ফিকহ)

হানাফি মাজহাব অনুযায়ী নিকাহ সহিহ হওয়ার জন্য নিম্নলিখিত বিষয়গুলো জরুরি:

  1. ইজাব ও কবুল (প্রস্তাব ও গ্রহণ) — একই মজলিসে।
  2. দুইজন মুসলিম, প্রাপ্তবয়স্ক, জ্ঞানসম্পন্ন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী উপস্থিত থাকা।

দলিল: আল্লাহ তাআলা বলেন— «فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ»
“তারা ইদ্দত পূর্ণ করলে তাদের স্বামীদের সাথে বিবাহে বাধা দিও না।” (সূরা বাকারা: ২৩২)

রাসূলুল্লাহ ﷺ বলেন— «لَا نِكَاحَ إِلَّا بِوَلِيٍّ وَشَاهِدَيْ عَدْلٍ»
“অভিভাবক ও দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া কোনো নিকাহ নেই।”
— সুনানে তিরমিজি, হাদিস ১১০২; সুনানে আবু দাউদ, হাদিস ২০৮৫; মুসনাদে আহমাদ


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.