তালাক কার্যকর হয়েছে কিনা?

Marriage and Divorce · Hanafi

Question No: 7243
Questioner: Talia Rahman
Question Asked: 22 Oct 2026, 11:15 AM
Reviewed & Published: 22 Oct 2026, 12:30 PM
Views: 35
Tokens: 4,909
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামুয়ালাইকুম আমি একজন মেয়ে ।
2023 সাল এ আমি গোপনে একজন ছেলে কে দুইজন সাক্ষীর সামনে কাজীর মাধ্যমে মৌখিক ভাবে বিয়ে করি । এরপর আমার পরিবার এই বিয়ে মেনে নেয় নি কারণ ছেলের সামাজিক অবস্থান আমদের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না । 2024 এ উকিল এর মাধ্যমে আমার পরিবার এর মাধ্যমে ছেলে কে ডিভোর্স লেটার পাঠানো হয় এবং ছেলে বলে যে আমি এই ডিভোর্স মানি না । আমার তালাক কি কার্যকর হয়েছে? বর্তমানে ওই ছেলে আরেকজন কে বিয়ে করেছে। এখন আমার করণীয় কী? ওই ছেলে আমাকে নানা ভাবে হুমকির মধ্যে রাখতে চায় ।আমি এরপর আর তার সাথে কোনো যোগাযোগ করি নি

Answer

তালাক সম্পর্কিত ফতোয়া

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

উত্তরঃ-

আপনি যদি আপনার স্বামী কর্তৃক তালাক প্রদানের ক্ষমতাপ্রাপ্ত হয়ে থাকেন এবং সে ক্ষমতা বলে নিজেই যদি নিজের নফসের উপর লিখিত বা মৌখিকভাবে তালাক প্রদান করে থাকেন তবে শুধু তালাক পতিত হয়েছে।

এমতাবস্থায় তালাক প্রদানের পর হতে ইদ্দত অতিবাহিত হওয়ার পর আপনি অন্যত্রে বিবাহ বসতে পারেন।

অন্যথায় আপনি স্বামী কর্তৃক তালাক গ্রহণের আগ পর্যন্ত বা আদালত কর্তৃক খোলা তালাক ও তালাক পরবর্তী ইদ্দতকাল অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত কোনোক্রমেই অন্যত্রে বিবাহ বসতে পারবেন না।

দলিল: কুরআন — "তালাক দুইবার..." (সূরা বাকারা: ২২৯);

হাদিস — "তালাকের অধিকার তার, যে স্ত্রীর পায়ের নালি ধারণ করে" (মুসনাদ আহমাদ, সুনান ইবনে মাজাহ)।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.