ঘুমের ঘোরে থুতু ফেলা বা গিলে ফেলার সন্দেহ হলে রোজা ভাঙবে কি?
Siyam-Fasting · Hanafi
Question
ফজরে ঘুমের মধ্যে মনে হচ্ছে যে,মুখ দিয়ে থুতু ফেলছি তাও পারতেছিনা নাকি পারছি কি করছি বুঝছিনা। ঘুম থেকে উঠে তো মুখের মধ্যে কোন থুতু পাইনি। কিন্তু ওইটা হয়ত ঘুমের মধ্যে থুতু ফেলতে গেলাম নাকি ঘুমের ঘোরে তাতো কিছুই বুঝছিনা মনে আসছেনা, কিন্তু জাগ্রত অবস্থায় তো মুখের বাহিরে থুতু এনে আবারো ভিতরে গিলে ফেলিনি এতটুকু তো আলহামদুলিল্লাহ শিওরই।তাহলে তো আমার রোজা ভেঙ্গে যাবেনা তাইনা?
(২)আর স্বপ্নের মধ্যে কিছু খেলে কি রোজা ভেঙ্গে যায়?
Answer
উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته
(১) ঘুমের ঘোরে থুতু ফেলা বা গিলে ফেলার সন্দেহ হলে রোজা ভাঙবে না।
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
«إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ...» (মিশকাত) এবং রোজার ক্ষেত্রে: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ» (তিরমিজি)
(২) স্বপ্নে কিছু খেলে রোজা ভাঙবে না।
হাদিসে এসেছে:
«مَنْ نَسِيَ وَهُوَ صَائِمٌ فَأَكَلَ أَوْ شَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ» (বুখারি, মুসলিম) অর্থ: "যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে খেয়ে বা পান করে ফেলে, সে যেন তার রোজা পূর্ণ করে; কারণ আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন।"
স্বপ্নে খাওয়া তো ইচ্ছাকৃতও নয়, বরং ঘুমের অবস্থা। তাই স্বপ্নে খেলে রোজা ভাঙবে না।
والله أعلم بالصواب