একজন হাফেজ কর্তৃক মাত্র একজন সাক্ষীর উপস্থিতিতে গোপন বিবাহ পড়ানো হয়েছে—এভাবে বিবাহ সহীহ হয় কি না?

Marriage and Divorce · Hanafi

Question No: 6970
Questioner: Israt Binte Bilal
Question Asked: 16 Oct 2026, 11:44 AM
Reviewed & Published: 16 Oct 2026, 03:28 PM
Views: 14
Tokens: 7,448
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

একজন আপুর বয়ফ্রেন্ডের কাজিন একজন হাফেজ। একদিন তাঁরা কয়েকজন মিলে ঘুরতে গিয়েছিলেন। তখন ওই হাফেজ আপুকে বলেন, ‘আপু, আপনি রাজি থাকলে আমি আপনাদের একটা বিয়ে পড়িয়ে দিই। এতে আপনাদের পাপ হবে না। এখন যেভাবে ঘুরছেন, এটাও তো পাপ হচ্ছে।’
এরপর নাকি তিনি তাঁদের বিয়ে পড়িয়ে দেন। সেখানে মোট চারজন ছিলেন—একজন পাত্র, একজন পাত্রী, ওই হাফেজ যিনি বিয়ে পড়িয়েছেন, আরেকজন সাক্ষী। আপুর কথা অনুযায়ী, দেনমোহর হিসেবে তাঁকে ১ হাজার টাকাও দেওয়া হয়েছিল। তাদের কোনো রেজিট্রি হয় নি।শুধু সূরা পড়িয়ে কবুল বলানো হয়েছে।
তাদের ফ্যামিলি রাজি তাদেরকে বিয়ে দিতে তবে এখন দিবে না আরো পরে দিবে।এই ঘটনাটি তাদের বাবা-মা কেউ জানে না।তারা উভয়ই ২০ বছর+। আর হাফেজ উনি বলেছিলেন- গুনাহ হবে না এমন না কম গুনাহ হবে এমন নাকি বলেছিলেন।
এখন প্রশ্ন হলো, এভাবে কি শরিয়ত অনুযায়ী তাঁদের বিয়ে সহিহ হয়েছে? কারণ, আমার জানামতে, বিয়ে সহিহ হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে এবং সাক্ষীরও প্রয়োজন হয়। এখানে যেহেতু মোট চারজন ছিলেন এবং তাঁদের মধ্যে একজনই সাক্ষী ছিলেন, তাই এ ক্ষেত্রে বিয়েটা আদৌ সহিহ হয়েছে কি না, তা বুঝতে পারছি না।
উস্তাজ, দয়া করে কুরআন-সুন্নাহ ও শরিয়তের বিধান অনুযায়ী বিষয়টি বুঝিয়ে বলবেন। এভাবে বিয়ে পড়ালে কি সত্যিই বিয়ে হয়ে যায়, নাকি বিয়ের শর্ত পূরণ না হওয়ায় বিয়ে সহিহ হয়নি? বিষয়টি জানালে খুব উপকৃত হতাম। জাযাকাল্লাহু খাইরান।

Answer

বিবাহের শর্ত পূরণ না হওয়ায় উক্ত বিবাহ সহীহ হয়নি

প্রশ্নের সারসংক্ষেপ

একজন হাফেজ কর্তৃক চারজন উপস্থিতিতে (পাত্র, পাত্রী, হাফেজ নিজে এবং একজন সাক্ষী) শুধু সূরা পড়িয়ে ও কবুল বলিয়ে একটি বিবাহ সম্পন্ন করা হয়েছে। কোনো রেজিস্ট্রি হয়নি, দেনমোহর ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাত্র-পাত্রী উভয়ই ২০ বছরের ঊর্ধ্বে এবং তাদের পরিবার পরবর্তীতে বিবাহ দিতে রাজি। জানতে চাওয়া হয়েছে—এভাবে বিবাহ সহীহ হয়েছে কি না?


সংক্ষিপ্ত উত্তর

** জ্বী, এভাবে বিয়ে হয়ে গেছে। কেননা এখানে দুইজন সাক্ষী উপস্থিত ছিলো। একজন সাক্ষী এবং হাফিজ সাহেবও দ্বিতীয় সাক্ষী হিসেবে বিবেচিত হবে। মহর মহরে মিছিল হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ- মেয়ের মা, বোন, ফুফুদের যেই মহর সেই মহরের হকদার সে হবে।

وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ بِالصَّوَابِ

জাযাকাল্লাহু খাইরান।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.