হারাম টাকায় কেনা খাবার ও হালাল-হারাম মিশ্রিত সম্পদ সম্পর্কে।
Halal and Haram · Hanafi
Question No:
6889
Questioner:
guraba
Question Asked:
14 Oct 2026, 08:48 AM
Reviewed & Published:
14 Oct 2026, 09:36 AM
Views:
31
Tokens:
5,963
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আমার বাবা মারা গেছেন কয়েক বছর আগে। আমার বড় ভাই ও ছোট ভাইয়ের ইনকাম হারাম। আর মেজ ভাইয়ের আয়ের মূলধন হালাল হারাম মিশ্রিত। যেহুতু আমি অবিবাহিত মেয়ে আর আমার নিজের সম্পূর্ণ খরচ চালানোর মতো ইনকাম সোর্স নাই। তাই আমি মেজ ভাইয়ের কাছে থাকি। প্রতি মাসে বড় ভাই ও ছোট ভাই মিলে মেজ ভাইকে সংসার চালানোর খরচ দেন। পাশাপাশি মেজ ভাইও ইনকাম করেন। আমার প্রশ্ন হচ্ছে:
১। বড় ভাই ও ছোট ভাই ঈদ সহ বিভিন্ন সময়ে তাদের হারাম টাকায় মাছ, মাংস, সবজি কিনে আনেন। যেগুলো মেজ ভাইয়ের হালাল-হারাম মিশ্রিত কেনা মসলাতে রান্না করা হয়। আমি কি ওই মাছ, মাংস বা সবজি খেতে পারবো?
২। ছোট ভাইয়ের রেশনে গম পান। যেটা হালাল। কিন্ত সেই গম পিষে আটা তৈরির জন্য যতটাকা খরচ লাগে সেটা হারাম টাকা থেকে দেওয়া হয়। এই আটা কি খেতে পারবো?
৩। আমার মাকে বড় ভাই ও ছোট ভাই হাত খরচ হিসেবে টাকা দেন। আমার মা যদি সেই টাকা দিয়ে আমাকে কিনে খাওয়ান আমি কি তা খেতে পারবো? বা সেই টাকা দিয়ে কিছু কিনলে তা আমার জন্য হালাল হবে? কারণ শুনেছিলাম হারাম টাকা হাত বদে হলে নাকি হালাল হয়ে যায়?

Answer
হারাম আয় ও হালাল-হারাম মিশ্রিত সম্পদের বিধান
উত্তর (হানাফি ফিকহ অনুযায়ী) প্রশ্নে উল্লেখিত ছুরতে বিবাহের আগ পর্যন্ত আপনার যেসব ভাই হারাম উপার্জন করেন,তাদের থেকে আবশ্যকীয় ভরনপোষণ ও আবশ্যকীয় খরচ নেয়া যাবে। তবে প্রয়োজন অতিরিক্ত কোনো টাকা পয়সা, ভরনপোষণ নেয়া যাবেনা।
তবে সর্বাবস্থায় চেষ্টা করবেন,হালাল উপার্জনকারী হতে ভরনপোষণ নেয়ার।
চাইলে শরীয়তের গন্ডির মধ্যে থেকে নিজেও ইনকাম করতে পারেন,সেক্ষেত্রে আর হারাম উপার্জনকারী ভাইদের কোনো কিছু নিবেননা।