ইসলামে ভাইয়ের অধীনে বোনের পর্দা, পোশাক, বাইরে যাওয়া ও পড়াশোনার বিধান কী?

Family Life · Hanafi

Question No: 6882
Questioner: Arafat zesan
Question Asked: 14 Oct 2026, 04:26 AM
Reviewed & Published: 14 Oct 2026, 06:07 AM
Views: 29
Tokens: 8,156
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমি একজন ভাই হিসেবে আমার বোনের পর্দা ও ইসলামী মূল্যবোধের ব্যাপারে অত্যন্ত দৃঢ় অবস্থান রাখি। আমার বোন এমন একটি স্কুলে পড়াশোনা করে, যেখানে ছেলে-মেয়ে একসঙ্গে পড়ে, এবং তাকে যাতায়াতের জন্য নারী-পুরুষের মিশ্র বাস ব্যবহার করতে হয়। আমি এই ব্যবস্থায় সন্তুষ্ট নই। আমি চাই, সে ইসলামের পর্দার বিধান যথাসম্ভব মেনে চলুক।

আমার মতে, পরপুরুষের সামনে আমার বোনের নিকাব পরা উচিত, এমনকি চোখও ঢেকে রাখা উচিত। মাহরাম ছাড়া তার বাইরে যাওয়া উচিত নয়। আমি চাই, বাড়ির বাইরে যাওয়ার আগে তাকে আমার অনুমতি নিতে হবে। আমি চাই না, সে বাজারে যাক বা পশ্চিমা পোশাক পরুক। নারীর কণ্ঠস্বরও আমার কাছে পর্দার অন্তর্ভুক্ত, তাই আমি মনে করি, তার পড়াশোনার সম্পূর্ণ ব্যবস্থা ঘরে হওয়া উচিত, যাতে তাকে মিশ্র পরিবেশে চলাফেরা করতে না হয়।

একজন ভাই হিসেবে আমি মনে করি, আমার বোনের পর্দা, শালীনতা ও দ্বীনি পরিবেশ নিশ্চিত করা আমার দায়িত্ব। আমি কি একজন ভাই হিসেবে আমার বোনের পর্দা, পোশাক, বাইরে যাওয়া ও পড়াশোনার বিষয়ে যে বিধিনিষেধ আরোপ করতে চাই, তা ইসলামের দৃষ্টিতে সঠিক, নাকি আমার বোনের এই দাবি যে তারও অন্য মেয়েদের মতো স্বাধীনতা ও নিজের পছন্দ অনুযায়ী চলার অধিকার আছে এবং আমার অপছন্দের বিষয়গুলোও সে করতে পারে—সেটিই সঠিক?

Answer

ভাইয়ের অধীনে বোনের পর্দা ও চলাফেরার বিধান

প্রশ্নের সারসংক্ষেপ

একজন ভাই তার বোনের পর্দা, পোশাক, বাইরে যাওয়া এবং পড়াশোনার বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করতে চান। তিনি জানতে চান—ইসলামের দৃষ্টিতে এটি সঠিক কি না, নাকি বোনের স্বাধীনতার দাবি সঠিক?


প্রশ্নের বিবরন মতে আপনি একজন ভাই হিসেবে আপনার বালেগাহ বোনের পর্দা, পোশাক, বাইরে যাওয়া ও পড়াশোনার বিষয়ে যে বিধিনিষেধ আরোপ করতে চান, তা ইসলামের দৃষ্টিতে সঠিক।

তবে আপনার বাবা যেহেতু পরিবারের অভিভাবক,তাই তার মাধ্যমে এই বিধি নিষেধ গুলো আরোপ করানো উচিত।

আপনার পক্ষ থেকে বিধি নিষেধ গুলো আরোপ করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।

আরো একটি বিষয় হলো বাইরে বের হওয়া সম্পর্কে আপনার থেকে অনুমতি নিয়ে বের হওয়া এটি আবশ্যক নয়, তিনি অনুমতি নিয়ে বের হবেন আপনার বাবার থেকে, আপনার থেকে নয়।

আল্লাহ তা'আলা বলেন:

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ

"মুমিন নারীদের বলুন, তারা তাদের দৃষ্টি সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করবে। তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যা প্রকাশ্য। তারা তাদের ওড়না বক্ষদেশে ফেলে রাখবে।" — সূরা আন-নূর: ৩১

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ

"হে নবী! আপনার স্ত্রীদের, কন্যাদের ও মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে এবং তারা উত্যক্ত হবে না।" — সূরা আল-আহযাব: ৫৯


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.