মহিলাদের পিরিয়ড বা হায়েজ-নিফাস অবস্থায় কুরআন তিলাওয়াত করা যাবে কি?

Halal and Haram · Hanafi

Question No: 6772
Questioner: Sweety
Question Asked: 12 Oct 2026, 07:13 AM
Reviewed & Published: 12 Oct 2026, 09:32 AM
Views: 10
Tokens: 5,911
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ

মহিলাদের পিরিয়ড অবস্হায় কুরআন তিলাওয়াত করতে পারবে মোবাইল এর এ্যাপ থেকে? অথবা ভেঙে ভেঙে? কুরআন এর স্টুডেন্ট রা কি করবে?

কুরআন এর টিচার দের ব্যাপারে কি মতামত তারা কি পিরিয়ড অবস্হায় কুরআন শিক্ষা দিতে পারবে? একটা আয়াত পুরাটা উচ্চারণ করে স্টুডেন্ট কে পড়াতে পারবে? নাকি ভেঙে পড়িয়ে দিবে? কিভাবে সে পড়াবে? নাকি ওই কদিন বন্ধ দিবে পড়ানো?

Answer

মহিলাদের হায়েজ-নিফাস অবস্থায় কুরআন তিলাওয়াত ও শিক্ষাদান সংক্রান্ত মাসআলা

উত্তর بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين، أما بعد:

পিরিয়ড চলাকালীন সময়ে কুরআন শুনতে পারবেন। তবে একটা আয়াত পুরাটা উচ্চারণ করে স্টুডেন্ট কে পড়াতে পারবনা।

ভেঙ্গে ভেঙে পড়িয়ে দেয়ার অনুমতি যদিও কিছু ফুকাহায়ে কেরামগন দিয়ে থাকেন,কিন্তু অনেকে এক্ষেত্রেও অনুমতি দেননা।
ওই কদিন পড়ানো বন্ধ না দিয়ে শুধুমাত্র পড়া শুনবে,উচ্চারণ করবেনা।

হায়েজ অবস্থায় কুরআন তিলাওয়াতের মূল হুকুম

হাদিস শরিফ:

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَقْرَأِ الْحَائِضُ وَلَا الْجُنُبُ شَيْئًا مِنَ الْقُرْآنِ

"ইবনে উমর (রাযি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: হায়েজা ও অপবিত্র ব্যক্তি কুরআনের কোনো কিছু পড়বে না।"

— সুনানে তিরমিজি, হাদিস: ১৩১; সুনানে আবু দাউদ, হাদিস: ২২৯৭; সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৫৯৬; মুসনাদে আহমাদ

ফিকহি কিতাব:

وَالْحَائِضُ وَالنُّفَسَاءُ لَا يَقْرَآنِ الْقُرْآنَ

"হায়েজা ও নিফাসাওয়ালা কুরআন পড়বে না।"

— আল-হিদায়া, কিতাবুত তাহারাত; রাদ্দুল মুহতার (ইবনে আবিদিন), খণ্ড ১, পৃ. ২৯৩

ফাতাওয়া আলমগিরি:

وَلَا تَقْرَأُ الْحَائِضُ الْقُرْآنَ

— ফাতাওয়া আলমগিরি, খণ্ড ১, পৃ. ৩৮


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.