নানার সম্পত্তির অংশ বন্টন
Halal and Haram · Hanafi
Question
আমার নানার এক ছেলে এক মেয়ে। আমার মামা দূর্ঘটনায় মারা গেছেন।তার একটি কন্যা সন্তান আছে।কিন্তু আমার নানা তার বাড়ির সম্পত্তি আমার মাকে লিখে দিয়েছেন।কিন্তু মামার মেয়েকে দেয়া হয়নি।এখন এটার সংশোধন করবো কিভাবে?
নানার মাকে লিখে দেয়া সম্পত্তি মোট নয় শতাংশ। তাহলে এর কতটুকু অংশ আমার মায়ের প্রাপ্য এবং মামার মেয়ের প্রাপ্য,এবং আমার মামি,নানি এদের কতটুকু অংশ প্রাপ্য, এটা একটু পরিষ্কার ভাবে জানানোর অনুরোধ জানাচ্ছি।
Answer
নানার সম্পত্তি বণ্টন: শরীয়াহর দৃষ্টিতে বিস্তারিত বিশ্লেষণ
বিষয়: নানার রেখে যাওয়া ৯ শতাংশ সম্পত্তির শরীয়াহসম্মত বণ্টন এবং মামার মেয়ের হক আদায়ের পদ্ধতি।
উত্তর:
প্রশ্নে উল্লেখিত ছুরতে মামার কন্যাকে বঞ্চিত করা জায়েজ হয়নি। এতে তার গুনাহ হবে।
শরীয়তের বিধান হলোঃ- যদি মৃত ব্যাক্তির কোনো ছেলেই জীবিত না থাকে,শুধু মেয়ে আর নাতী, তাহলে নাতী সম্পদ পাবে।
হাদীস শরীফে এসেছেঃ
عن عبد الله قال : قضى رسول الله صلى الله عليه وسلم في ابنة وابنة الابن وأخت، أعطى البنت النصف، وابنة الابن السدس تكملة الثلثين وللأخت ما بقي.
আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কন্যা, এক নাতনী ও এক বোনের উত্তরাধিকার বিষয়ে ফয়সালা দিয়েছেন যে, মেয়ে অর্ধেক, নাতনী এক ষষ্ঠাংশ যেন এই দুই অংশ নিয়ে দৃই তৃতীয়াংশ পূর্ণ হয়ে যায়। আর বোন অবশিষ্টাংশ (এক-তৃতীয়াংশ) পাবে।- সহীহ বুখারী ৬৭৪২, মুসান্নাফে ইবনে আবী শাইবা ৩১৭২৫, সহীহ ইবনে হিববান ৫/৪৫৩ (৬০৪৩), আলমুজামুল কাবীর তাবারানী ৯৮৬৯, আলআওসাত, হাদীস : ৬৮৪৮, মুসান্নাফে আব্দুর রাযযাক ১৯০৩২
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার নানার কাজটি সঠিক হয়নি।
এক্ষেত্রে মেয়ে অর্ধেক, নাতনী এক ষষ্ঠাংশ পাবে, যেন এই দুই অংশ নিয়ে দৃই তৃতীয়াংশ পূর্ণ হয়ে যায়। আর বোনকে অবশিষ্টাংশ (এক-তৃতীয়াংশ) দিতে হবে। স্ত্রীকে (নানীকে) আট ভাগের এক ভাগ সম্পদ দিতে হবে।
আল্লাহ তাআলা সূরা আন-নিসার ১১-১২ আয়াতে মীরাসের বিধান বিস্তারিতভাবে বর্ণনা করেছেন:
يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ "আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন: পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান।" (সূরা আন-নিসা: ১১)
وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُ وَلَدٌ "মৃতের পিতা-মাতার প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ, যদি মৃতের সন্তান থাকে।" (সূরা আন-নিসা: ১১)