ইস্তিহাযা বা অনবরত সাদাস্রাব অবস্থায় প্রতি ওয়াক্তে অজুর আগে লজ্জাস্থান পরিষ্কার করা কি বাধ্যতামূলক?
Taharah Purity · Hanafi
Question
মাঝে মাঝে না করলে গুনাহ হবে?চিকন প্যাড বা কাপড় যদি লজ্জাস্থানে দিয়ে রাখা হয়?
Answer
ইস্তিহাযা বা অনবরত সাদাস্রাব অবস্থায় প্রতি ওয়াক্তে অজুর আগে লজ্জাস্থান পরিষ্কার করার বিধান
প্রশ্নের সারসংক্ষেপ
প্রশ্নকারী বলেন: ইস্তিহাযা বা অনবরত অল্প সাদাস্রাব—যেটাই হোক—প্রতি ওয়াক্তে নতুন অজু করেন। জানতে চান: ১. প্রতিবার অজুর আগে লজ্জাস্থান পরিষ্কার করা কি বাধ্যতামূলক? ২. মাঝে মাঝে না করলে গুনাহ হবে কি? ৩. চিকন প্যাড বা কাপড় লজ্জাস্থানে দিয়ে রাখা যাবে কি?
আপনি যদি মা'যুর হন অর্থাৎ নামাজের পুরা ওয়াক্ত জুড়েই যদি আপনার এভাবে সাদাস্রাব আসতেই থাকে,দুই রাকাত নামাজ পড়ার মতোও যদি বিরতি না পান,সেক্ষেত্রে:
১. প্রতিবার অজুর আগে লজ্জাস্থান পরিষ্কার করা বাধ্যতামূলক নয়। ২. মাঝে মাঝে না করলে গুনাহ হবেনা। ৩. চিকন প্যাড বা কাপড় লজ্জাস্থানে দিয়ে রাখা যাবে।
আর যদি আপনি আপনি যদি মা'যুর না হন, সেক্ষেত্রে: ১. প্রতিবার অজুর আগে লজ্জাস্থান পরিষ্কার করা বাধ্যতামূলক। ২. মাঝে মাঝে না করলে গুনাহ হবে,এভাবেই নামাজ আদায় করলে নামাজ হবেনা।। ৩. চিকন প্যাড বা কাপড় লজ্জাস্থানে দিয়ে রাখা যাবে,তবে তাতে নাপাকি লাগলে সেই অবস্থায় নামাজ আদায় করলে নামাজ আদায় হবেনা।
নামাজের শর্ত হলো পবিত্রতা (طهارة) —শরীর, কাপড় ও নামাজের স্থান নাপাকি থেকে পাক থাকা ফরজ। লজ্জাস্থানে লেগে থাকা নাজাসত (নাপাকি) যদি কাপড়ে বা শরীরে ছড়িয়ে পড়ে, তাহলে নামাজ শুদ্ধ হবে না।
ইস্তিহাযার বিধান: রাসূলুল্লাহ ﷺ ইস্তিহাযাগ্রস্ত মহিলাকে (উম্মে হাবীবা বা ফাতিমা বিনতে আবী হুবাইশ রা.) বলেছিলেন:
"فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلَاةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي"
"যখন হায়েজ আসে, নামাজ ছেড়ে দাও। আর যখন চলে যায়, তখন রক্ত ধুয়ে ফেলো এবং নামাজ পড়ো।" —(সহীহ বুখারী, হাদীস ৩০৬; সহীহ মুসলিম, হাদীস ৩৩৩)
والله أعلم بالصواب