অভিভাবকের আয়ের উৎস গরু-মুরগির ফার্ম ও এনজিও হলে টিউশনির বেতন গ্রহণ করা কি জায়েজ?

Halal and Haram · Hanafi

Question No: 6351
Questioner: 0273 Eshrak
Question Asked: 04 Oct 2026, 08:58 AM
Reviewed & Published: 04 Oct 2026, 09:13 AM
Views: 12
Tokens: 3,671
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম। আমি একটা মাসয়ালা চাচ্ছিলাম।
আমার আয় উৎস হচ্ছে টিউশনি। একটা টিউশন প্রায় ২/৩ বছর করাচ্ছি , যখন তার বাবা স্কয়ারে কম্পানি চাকরি করতো । এখন চাকরি বাদ দিয়ে সে গরু,মুরগির র্ফাম দিয়েছে এবং এনজিও প্রতিষ্ঠান খুলছে ।তো এই অবস্থায় আমাকে সে ,যে বেতন টা দিবেন , ওই বেতনটা (বেশ ভালো amount) হালাল কি না,, হালাল না হলেও ওই টাকা দিয়ে কি করবো।

বি:দ্র:প্রশ্নটি অন্য এক বোনের। আমি তার হয়ে প্রশ্নটি করলাম। তিনি যেমন লিখেছেন আমি সেটাই কপি করে দিয়েছি।

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নঃ- আমার আয় উৎস হচ্ছে টিউশনি। একটা টিউশন প্রায় ২/৩ বছর করাচ্ছি , যখন তার বাবা স্কয়ারে কম্পানি চাকরি করতো । এখন চাকরি বাদ দিয়ে সে গরু,মুরগির র্ফাম দিয়েছে এবং এনজিও প্রতিষ্ঠান খুলছে ।তো এই অবস্থায় আমাকে সে ,যে বেতন টা দিবেন , ওই বেতনটা (বেশ ভালো amount) হালাল কি না,, হালাল না হলেও ওই টাকা দিয়ে কি করবো।

উত্তর: কাজ যদি বৈধ হয়,তাহলে বিনিময়ে হারাম উপার্জনকারীর কাজ হওয়ার দরুণ উক্ত কাজ হারাম হবে না। ঐ ব্যক্তি তার হারাম উপার্জন থেকে বিনিময় দিলেও উক্ত বিনিময় গ্রহণ করা কোনো মুসলমানের জন্য হারাম হবে না। তবে কোনো হারাম কাজ করা আঞ্জাম দেয়া কখনো কোনো মুসলমানের জন্য জায়েয হবে না।

عن سويد بن غفلة أن بلالا قال لعمر : إن عمالك يأخذون الخمر والخنازير في الخراج ، فقال : لا تأخذوها منهم ، ولكن ولوهم بيعها ، وخذوا أنتم من الثمن- قال أبو عبيد : " يريد أن المسلمين كانوا يأخذون من أهل الذمة الخمر والخنازير من جزية رءوسهم وخراج أرضيهم بقيمتها ثم يتولى المسلمون بيعها ، فهذا الذي أنكره بلال ونهى عنه عمر ، ثم رخص لهم أن يأخذوا ذلك من أثمانها إذا كان أهل الذمة المتولين لبيعها ; لأن الخمر والخنازير مال من أموال أهل الذمة ولا يكون مالا للمسلمين .

মর্মার্থ- হযরত উমর রাযি. আহলে যিম্মা কাফির থেকে তাদের বিদ্যমান হারাম মালকে বিক্রি করে সেই মালের মূল্যকে জিযয়া হিসেবে গ্রহণ করার অনুমোদন দিয়েছেন। (আহকামু আহলিয-যিম্মাহ-১/১৮৩, এ’লাউস-সুনান-১৪/১৩৪, কিতাবুন-নাওয়াযিল-১২/৫১৭))

★প্রশ্নে উল্লেখিত ছুরতে তার সন্তানকে পড়িয়ে বেতন নেওয়া জায়েজ আছে, তবে কোনো খাবার ইত্যাদি হাদিয়া হিসেবে গ্রহন করা যাবেনা।

বিস্তারিত জানুনঃ https://ifatwa.info/12376/

★সু-প্রিয় প্রশ্নকারী,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার জন্য উক্ত টিউশনির বেতন গ্রহণ জায়েজ হবে।

তবে কোনো খাবার,গিফট ইত্যাদি হাদিয়া হিসেবে গ্রহন করা যাবেনা।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.