পায়ে এলার্জি হলে ওজু না করে তায়াম্মুম করা যাবে?
Taharah Purity · Hanafi
Question
আর পায়ের অবস্থা কবে নাগাদ পানি লাগানোর মতো উন্নত হবে বলা যাচ্ছে না, সেক্ষেত্রে বর্তমানে যদি তায়াম্মুম করাও হয় কবে থেকে ওজু করবেন এটা কীভাবে বুঝব? ডাক্তারের কাছে কি আবার কনফার্ম হতে হবে যে এখন পানি লাগালে ইনফেকশন হবে না এমন? জাঝাকুমুল্লাহ খাইর।
Answer
পায়ে এলার্জি থাকলে শুধু পায়ে তায়াম্মুম নাকি পুরো অঙ্গে তায়াম্মুম?
উত্তর
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু পায়ে পানি পৌঁছানো সমস্যা,তাই এক্ষেত্রে অন্য অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি অজু করে পায়ের উপর হাত ভিজিয়ে মাসাহ করবে।
হাত ভিজিয়ে মাসাহ করা যদি ক্ষতিকর হয়, সেক্ষেত্রে পা ছেড়ে দিবেন, কিছুই করতে হবে না,অন্যন্য অঙ্গ গুলো পুরোপুরি ধৌত করতে হবে।
আল্লাহ তায়ালা বলেন:
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ "তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো।" (সূরা আত-তাগাবুন: ১৬)
আরও ইরশাদ হয়েছে:
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا "আল্লাহ কারো ওপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না।" (সূরা আল-বাকারা: ২৮৬)
রাসূলুল্লাহ ﷺ বলেন:
إِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ "যখন আমি তোমাদের কোনো কাজের আদেশ দিই, তখন তা যথাসাধ্য পালন করো।" (সহিহ বুখারি: ৭২৮৮; সহিহ মুসলিম: ১৩৩৭)
والله أعلم بالصواب