মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের ইসলামী বিধান।

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 5716
Questioner: Tisa Moni
Question Asked: 20 Sep 2026, 09:32 AM
Reviewed & Published: 20 Sep 2026, 12:34 PM
Views: 12
Tokens: 4,867
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার টানা ১০-১২দিন ব্লিডিং হালকা/মাঝারি, এখব প্যাড পরিধান করলেই মারাত্মকভাবে র‍্যাশ হচ্ছে গরমে, এজন্য আমি মেন্সট্রুয়াল কাপ কিনেছি।

আমার প্রশ্ন হচ্ছে,
১) এক্ষেত্রে মেন্সট্রুয়াল কাপ ইউজ করলে গুনাহ হবে?
২) আমার ইস্তেহাযা চলাকালীন মেন্সট্রুয়াল কাপ ইউজ করলেতো রক্ত বাইরে আসবেনা, এক্ষেত্রে অযু ভাঙ্গবে? নাকি প্রতি ওয়াক্তে অজু করতে হবে?

Answer

মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের বিধান

প্রশ্ন: আমার টানা ১০-১২ দিন ব্লিডিং হালকা/মাঝারি, এখন প্যাড পরিধান করলেই মারাত্মকভাবে র‍্যাশ হচ্ছে গরমে, এজন্য আমি মেনস্ট্রুয়াল কাপ কিনেছি।

জবাবঃ- মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা মাকরুহ।

আল্লামা ইবনে আবেদীন শামী রাহ তাঁর “মাজমুআতু রাসাঈলে ইবনে আবেদীন গ্রন্থের-১/৮৪-৮৫ পৃষ্ঠায় লিখেন-

(ويكره وضعه) وضع جميعه (فى الفرج الداخل)لأنه يشبه النكاح بيدها محيط-

সমস্ত কুরসুফ লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করানো মাকরুহ।কেননা তা হস্তমৈথুনের সাথে সাদৃশ্যপূর্ণ।

MENSTRUAL CUP এবং সেটার ব্যবহার পদ্ধতি সম্পর্কে আমরা যদ্দুর জানি, সেটা জরায়ূর মুখের একেবারে ভেতরে প্রতিস্থাপন করতে হয়।ইবনে আবিদিন শামী রাহ. এটাকে মাকরুহ হিসেবে উল্লেখ করেছেন। কেননা এতটুকু ভেতরে কিছু প্রবেশ করা হস্তমৈথুনের সদৃশ। (এতে যৌনসুখ অনুভূত হতে পারে।) তাই এটা ব্যবহার করা মাকরুহ হবে।

আপনার ব্লিডিং যদি ১০ দিনে এসে পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়,সেক্ষেত্রে পূর্ণ ১০ দিন হায়েজ ধরবেন।

আর যদি ১০ দিনের পরেও ব্লিডিং অব্যাহত থাকে,সেক্ষেত্রে পূর্বের মাস গুলোর অভ্যাস অনুপাতে এই মাসেও হায়েজ ধরবেন বাকি দিন গুলিকে ইস্তেহাজা ধরে নামাজ চালিয়ে যাবেন।

والله أعلم بالصواب


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.