উমরাহ করাকে দেনমোহর হিসেবে চাওয়া যাবে কি?

Marriage and Divorce · Hanafi

Question No: 5152
Questioner: রেহানা আক্তার মিলি
Question Asked: 08 Sep 2026, 08:30 PM
Reviewed & Published: 08 Sep 2026, 09:05 PM
Views: 35
Tokens: 2,308
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

উমরাহ করাকে দেনমোহর হিসেবে চাওয়া যাবে?

Answer

উমরাহ করাকে দেনমহর হিসেবে চাওয়া যাবে কি?

উত্তর: হজ্ব বা উমরাহকে মহর হিসেবে নির্ধারণ করে বিয়ে করলে বিয়ে তো শুদ্ধ হয়ে যাবে। তবে স্বামীর উপর মহরে মিছিল ওয়াজিব হবে।

لما في البحر الرّائق: "وأشار المصنف إلى أنه لو تزوجها على أن يحج بها وجب مهر المثل لكن فرق في الخانية بين أن يتزوجها على أن يحج بها وبين أن يتزوجها على حجة فأوجب في الأول مهر المثل وفي الثاني قيمة حجة وسط".(كتاب النكاح، باب المهر، ج:3، ص:168، ط:دار الكتاب الإسلامي)

আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ

واحل لكما ما وراء ذلكم ان تبتغوا باموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فاتوهن اجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة ان الله كان عليما حكيما

উল্লিখিত নারীরা ছাড়া অন্যদেরকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে, যে স্বীয় সম্পদ দ্বারা প্রয়াসী হবে তাদের সাথে বিবাহবন্ধনে, ব্যভিচারে নয়। অতএব তাদের নিকট থেকে তোমরা যে আনন্দ উপভোগ করেছ (সে কারণে) তাদের ধার্যকৃত মোহর তাদেরকে প্রদান করবে। আর মোহর নির্ধারিত থাকার পরও কোনো বিষয়ে পরস্পর সম্মত হলে তাতে তোমাদের কোনো অপরাধ হবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।-সূরা নিসা : ২৪

وفی الھندیۃ (302/1): الباب السابع فی المھر: المھر انما یصح بکل ماھو مال متقوم۔

যেই জিনিসের মুল্য নির্ধারন করা যায়,সেটাই মোহর হতে পারে। , যেই বস্তুর দাম ধরা যায়,যার মূল্য নির্ধারন করা যায়,যেটা সম্পদ হিসেবে ধরা হয়,সেটাই মোহর হতে পারে।

সুতরাং উমরাহ করাকে দেনমোহর হিসেবে গন্য করা যাবেনা। যদি কেহ উমরাহ করাকে দেনমোহর হিসেবে গন্য করে বিবাহ করে,সেক্ষেত্রে উক্ত বিবাহ শুদ্ধ হয়ে যাবে। তবে স্বামীর উপর মহরে মিছিল ওয়াজিব হবে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.