পারিবারিক চাপে একসাথে তিন তালাক দেওয়ার বিধান কি?
Marriage and Divorce · Ahle Hadith / Salafi
Question
স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি ছিল না।স্বামী তার স্ত্রী কে অবগত ছাড়াই পরিবারের চাপে একবারে তিন তালাকের নোটিশ দিয়ে দেয়।
এতে করে সেই স্বামীর সাথে পুনরায় সংসার করার অনুমতি আছে কিনা??
স্বামী সালাফি মাযহাব অনুসরণ করে, আর স্ত্রী হানাফি মাযহাব অনুসরণ করে।
Answer
উত্তর:
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
** হানাফি মাযহাব অনুযায়ী এক সাথে তিন তালাকের পর পুনরায় সংসার করার বিধান:**
যদি স্বামী একসাথে তিন তালাক দিয়ে থাকে (লিখিত নোটিশ বা মৌখিকভাবে), তাহলে শরিয়তের নিয়ম অনুযায়ী স্ত্রী তার জন্য চিরতরে হারাম হয়ে যায়। পুনরায় সংসার করার জন্য নিম্নোক্ত শর্তগুলো পূরণ করা আবশ্যক:
১. স্ত্রী ইদ্দত (তিন মাসিক বা তিন পবিত্রতা) পালন করবে।
২. এরপর স্ত্রী অন্য একজন পুরুষের সাথে বৈধভাবে বিয়ে করবে।
৩. সেই দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হবে।
৪. দ্বিতীয় স্বামী তাকে তালাক দেবে অথবা মৃত্যুবরণ করবে।
৫. স্ত্রী দ্বিতীয় স্বামীর ইদ্দত পালন করবে।
৬. এরপর প্রথম স্বামীর সাথে নতুন মোহর ও নতুন আকদের মাধ্যমে পুনরায় বিয়ে করতে পারবে।
দলিল:
আল্লাহ তাআলা বলেন:
"অতঃপর যদি সে (স্বামী) তাকে (তৃতীয় তালাকের পর) তালাক দেয়, তবে তার পর সে তার জন্য বৈধ হবে না, যতক্ষণ না সে অন্য স্বামীকে বিবাহ করে। অতঃপর যদি সে (দ্বিতীয় স্বামী) তাকে তালাক দেয়, তবে তাদের উভয়ের (প্রথম স্বামী ও স্ত্রীর) পুনরায় মিলিত হওয়াতে কোনো গুনাহ নেই, যদি তারা আল্লাহর বিধান বজায় রাখতে পারে বলে বিশ্বাস করে।"
(সূরা আল-বাকারা: ২৩০)
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন:
"রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে, আবু বকর (রা.)-এর যুগে এবং উমর (রা.)-এর খিলাফতের প্রথম দুই বছরে তিন তালাক (একসাথে) এক তালাকই গণনা হতো। পরে উমর (রা.) বললেন: 'লোকেরা এমন বিষয়ে তাড়াহুড়া করছে যাতে তাদের জন্য অবকাশ ছিল। যদি আমি তা (তিন তালাক) তাদের উপর কার্যকর করে দিই...' তখন তিনি তা কার্যকর করেন।"
(সহীহ মুসলিম: ১৪৭৯)
★ তবে আহলে হাদিস মত অনুসারে একসাথে দিন তালাক দিলে এক তালাকই পতিত হয়।
প্রশ্নের জবাব যেহেতু আহলে হাদিস মত অনুসারে চাওয়া হয়েছে, সুতরাং আহলে হাদিস মত অনুসারে উক্ত স্ত্রীর উপরে এক তালাক পতিত হয়েছে।
উক্ত স্বামী তার স্ত্রীকে শরয়ী নীতিমালা অনুসারে ফিরিয়ে নিয়ে ঘর সংসার করতে চাইলে ঘর সংসার করতে পারবে।
আল্লাহ তাওফিক দিন।
(والله أعلم بالصواب)