রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়?
Marriage and Divorce · Hanafi
Question
Answer
উত্তর: وعليكم السلام ورحمة الله وبركاته
আপনার প্রশ্নটি মনোযোগ সহকারে পড়লাম। আপনার স্বামীর কাছ থেকে তিনটি ভিন্ন সময়ে তিনটি ভিন্ন ধরনের বক্তব্য হয়েছে। আমরা প্রতিটি বক্তব্য শরয়ী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছি:
১. প্রথম বক্তব্য: "এমন ঝগড়াঝাটি করলে আমার আপনাকে দরকার নাই, এনেই ইস্তফা" — এটি তালাকের স্পষ্ট শব্দ নয়, বরং এটি একটি হুমকি বা ক্ষোভ প্রকাশ। যেহেতু এতে তালাকের নিয়ত ছিল না, তাই এটি দ্বারা কোনো তালাক পতিত হয়নি। (রদ্দুল মুহতার, ৩/২৮৯)
২. দ্বিতীয় বক্তব্য: "বাসা থেকে বের হয়ে যাই এবং সে আমার সাথে থাকবে না" — এটিও তালাকের স্পষ্ট শব্দ নয়। এটি "তালাক" শব্দের পরিবর্তে "থাকা হবে না" বলা হয়েছে, যা কিনারা (অস্পষ্ট) শব্দের অন্তর্ভুক্ত। কিনারা শব্দে তালাক পতিত হওয়ার জন্য নিয়ত শর্ত। যেহেতু আপনার স্বামী বলছেন তার নিয়ত ছিল না, তাই এতেও তালাক পতিত হয়নি। (আল-হিদায়া, ২/৩৭৮; ফাতাওয়া হিন্দিয়া, ১/৩৭৩)
৩. তৃতীয় বক্তব্য (গতকাল): "তোরে আমি তালাক দিলাম" — এটি তালাকের স্পষ্ট (সরীহ) শব্দ। এতে নিয়তের প্রয়োজন নেই। যেহেতু তিনি একবারই বলেছেন, তাই একটি তালাকে রজয়ী পতিত হয়ে গেছে। এরপর তিনি "ফিরায় নিলাম" বলার দরুন ফিরিয়ে নেয়া হয়ে গিয়েছে।
এখন আপনাদের ঘর সংসার করতে কোনো বাধা নেই। এরপর আপনার স্বামী আর ২ তালাকের মালিক থাকবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন। (আমিন)