"যা তালাক, যা তালাক" বললে কি তালাক হয়?

Marriage and Divorce · Hanafi

Question No: 4697
Questioner: MD MIZANUR RAHMAN
Question Asked: 01 Sep 2026, 03:09 AM
Reviewed & Published: 01 Sep 2026, 04:46 AM
Views: 7
Tokens: 4,251
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আস সালামু আলাইকুম উস্তাদ,আমার স্বামী স্বামী রাগের মাথায় আমাকে বললো যা তালাক,যা তালাক, এভাবে বলাতে কি তালাক হয়ে গেছে??আগে একবার বলেছিলো তালাক দিয়ে দিবো, আমি জিগ্যেস করেছিলাম দিয়েছেন?তখন রেগে বলে "দিছি' কিন্তু তখন দেয়নি,পরে 'দিছি' বলার কারণে কি তালাক হইছে??আজ আবার "যা তালাক যা তালাক" এভাবে করে বললো,আজকেও এভাবে বলাতে তালাক হয়ে গেছে?😭আমার স্বামীকে পরে জিগ্যেস করায় অস্বীকার করলো,বলে না দিইনি ,বলছি দিবো,কিন্তু আমার কাছে স্পষ্ট লাগলো যা তালাক বলেছে,এটা বলায় তালাক হয়ে গেল?এখন সে অস্বীকার করতেছে,এক জায়গায় দেখেছি এভাবে বললে নাকি তালাক হয়না,একটু ক্লিয়ার করে বলেন উস্তাদ তালাক হইছে কিনা আজকে এভাবে বলায়😭

Answer

উত্তর: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

১. "যা তালাক, যা তালাক" বলার বিধান (আজকের ঘটনা)

আপনার স্বামী আজ রাগের মাথায় বলেছে, "যা তালাক, যা তালাক"

এক্ষেত্রে উক্ত বাক্য তিনি যে কয়বার বলেছিলেন, সে কয়টি তালাকই আপনার উপর পতিত হয়েছে।

বিস্তারিত জানার জন্য নিকটতম দারুল ইফতায় স্বশরীরে যাওয়ার পরামর্শ রইলো।

২. পূর্বের ঘটনা: "দিছি" বলার বিধান

আগে আপনার স্বামী বলেছিল "তালাক দিয়ে দিবো", এরপর আপনি জিজ্ঞেস করলে সে রেগে বলে "দিছি" (দিয়েছি)। কিন্তু তখন সে আসলে তালাক দেয়নি।

এখানে প্রশ্নের বিবরন মতে "দিছি" শব্দটি তিনি মিথ্যা বলেছিলেন, মূলত তালাক না দিয়ে তিনি দিছি শব্দটি বলেছেন। এজন্য এর দ্বারা কোন তালাক পতিত হবে না।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.