শর্তযুক্ত তালাক সম্পর্কে জানতে চাই।
Marriage and Divorce · Hanafi
Question
Answer
তালাককে শর্তের সাথে সংযুক্ত করলে শর্ত পাওয়া গেলেই বক্তব্য অনুপাতে তালাক পতিত হয়ে যাবে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি ৩৩ বাজার আগে তালাক বললে আপনার উপর এক তালাকে রজয়ী পতিত হবে।
এক্ষেত্রে ইদ্দতের মধ্যেই ফিরিয়ে নিতে চাইলে মৌখিক ভাবে ফিরিয়ে নিলাম বললেই হবে,অথবা তার সাথে স্বামী সুলভ দৈহিক আচরণ করলেও হবে।
আর যদি ইদ্দতকাল অতিবাহিত হওয়ার পর ফিরিয়ে নিতে চায়,সেক্ষেত্রে নতুন করে বিবাহ পড়িয়ে নিতে হবে।
আর যদি আপনি ৩৩ বাজার আগে তালাক না বলে থাকেন,সেক্ষেত্রে আপনার উপর কোনো পতিত হবেনা।
ألفاظ الشرط إن … ومتی ومتی ما ففي ہٰذہٖ الألفاظ إذا وجد الشرط انحلت الیمین وانتہت؛ لأنہا لا تقتضي العموم والتکرار، فبوجود الفعل مرۃ تم الشرط وانحلت الیمین فلا یتحقق الحنث بعدہ۔ (الفتاویٰ الہندیۃ ۱؍۴۱۵) সারমর্মঃ শর্তের কিছু বাক্য আছে,যখন শর্ত পাওয়া যাবে,কসম ভেঙ্গে যাবে এবং শেষ হয়ে যাবে। সেই শর্ত অনুপাতে হুকুম ফিরে আসবেনা। কেননা এটি বারংবার কে চায়না।
وشرط الحنث في قولہ إن خرجت مثلاً فأنت طالق أو إن ضربت عبدک فعبدي حر لمرید الخروج والضرب فعلیہ فورًا؛ لأن قصدہ المنع عن ذٰلک الفعل عرفًا ومدار الأیمان علیہ، وہٰذہ تسمی یمین الفور۔ (درمختار، الأیمان / باب الیمین في الدخول والخروج والسکنیٰ، مطلب في یمین الفور ۵؍۵۵۳-۵۵۴ زکریا، ۳؍۷۶۱-۷۶۲ دار الفکر بیروت، وکذا في البحر الرائق / باب الیمین في الدخول ۴؍۳۱۵ کوئٹہ) সারমর্মঃ কেহ যদি বলে তুমি যদি বের হও,,তাহলে তুমি তালাক, অথবা তুমি যদি তোমার গোলামকে প্রহার করো,তাহলে আমার গোলাম আযাদ,তাহলে এটির বিধান তাৎক্ষনিক হবে। কেননা তার উদ্দেশ্য ছিলো ঐ কাজ থেকে সেই সময়েই বিরত রাখা,( সারাজীবন এর জন্য নয়)।
إذا وجد الشرط انحلت الیمین۔ (الفتاویٰ الہندیۃ ۱؍۴۱۵، کذا في الہدایۃ / باب الأیمان في الطلاق ۲؍۳۵۸، البحر الرائق / باب التعلیق ۴؍۸ کوئٹہ) সারমর্মঃ যখন শর্ত পাওয়া যাবে,কসম ভেঙ্গে যাবে।
ফাতওয়ায়ে আলমগীরীতে আছে
فی الھندیۃ : و اذا اضافہ الی الشرط وقع عقیب الشرط اتفاقاً مثل ان یقول لأمرأتہ ان دخلت الدار فأنت طالق الخ ( فصل فی تعلیق الطلاق الخ ، ج 1 ، ص 420 ، ط : ماجدیہ ) ۔
সারমর্মঃ- আর যদি কেহ তালাককে শর্তের সাথে যোগ করে, তাহলে শর্তযুক্ত কাজটি পাওয়া গেলে তালাক পতিত হয়ে যাবে। যেমন যদি সে তার স্ত্রীকে বলে, "যদি তুমি ঘরে প্রবেশ করো, তাহলে তুমি তালাক," ইত্যাদি।
و فیہ ایضاً : و لو قال لھا اذا دخلت الدار أو کلمت فلانا أو صلیت الظھر اذا جاء رأس الشھر فانت طالق ثنتین ( الی قولہ ٰ) لان الرجوع عن التعلیق لا یصح فلا یمکنہ التدارک الخ ( باب فی الاقرار بالنکاح ، ج 4 ، ص 209 ) ۔
সারমর্মঃ- আর যদি সে তার স্ত্রীকে বলে, "যদি তুমি ঘরে প্রবেশ করো, অথবা অমুকের সাথে কথা বলো, অথবা মাসের শুরুতে দুপুরের নামায পড়ো, তাহলে তুমি দুই তালাক,"এক্ষেত্রে শর্তটি প্রত্যাহার করা সহীহ নেই। কারণ এটি প্রতিকার করতে পারে না।