স্ত্রীর সাথে ঝগড়ার সময় তালাকের শব্দ বলা প্রসঙ্গে

Marriage and Divorce · Hanafi

Question No: 4487
Questioner: Bin Siraj
Question Asked: 26 Aug 2026, 06:49 AM
Reviewed & Published: 26 Aug 2026, 07:42 AM
Views: 36
Tokens: 5,931
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
জনাব মুফতি সাহেবের কাছে জরুরী ভিত্তিতে একটি মাসআলা জানতে চাইতেছিলাম।
তা হলো গত কয়েক দিন আগে একদিন রাতে আমি আমার স্ত্রীকে সন্দেহ করে বলি যে, তুমি তোমার ফোনে অন্য কোনো ছেলের সাথে কথা বলো। কিন্তু আমার স্ত্রী কসম করে বলছে যে, সে কারো সাথে কথা বলে না। উক্ত বিষয় নিয়ে আমাদের দুজনের মাঝে ঝগড়ার এক পর্যায়ে আমি বলে ফেলি— "আমি তোমাকে ছেড়ে দিলাম, উন্মুক্ত করে দিলাম। তোমার যদি তার কাছে যেতে মন চায়, যেতে পারো।"

সাথে সাথে এ কথাও বলি যে, "জানিনা আমার এ কথার দ্বারা তালাক হয়ে গেছে কিনা, তবে আমার উদ্দেশ্য তোমাকে তালাক দেওয়া ছিল না বা নেই।"

​বিঃদ্র: "ছেড়ে দিলাম" বলার দ্বারা আমার উদ্দেশ্য ছিলো— তোমাকে এখতিয়ার দিলাম, চাইলে তুমি আমার সাথে থাকতে পারো, আর চাইলে অন্য কোথাও চলে যেতে পারো, আমি কিছুই বলবো না।

​উল্লেখ্য, তাকে তালাক দেওয়ার ইচ্ছা, উদ্দেশ্য বা খেয়াল—কোনোটিই আমার ছিলো না। এমনকি 'ছেড়ে দিলাম' কথাটি বলার দ্বারা যে তালাক হয়ে যায়, তা ঐ সময় আমার খেয়ালেও ছিল না। বলার পরই খেয়ালে আসে এবং তখনই আমি স্ত্রীকে জানিয়ে দিই যে, এই কথা দ্বারা তোমাকে তালাক দেওয়া আমার উদ্দেশ্য নয়।

মুফতী সাহেবের কাছে আমার কয়েকটি প্রশ্ন।
১. উপরে বর্ণিত অবস্থায় আমার স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে কি?

২. তালাক পতিত হলে কয় তালাক পতিত হয়েছে?

৩. আমি আমার স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে চাই। তো এক্ষেত্রে আমাকে কি কি করতে হবে জানালে ভালো হয়।

Answer

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

আপনার প্রশ্নের বিবরণ অনুযায়ী, আপনি আপনার স্ত্রীকে বলেছেন: "আমি তোমাকে ছেড়ে দিলাম, উন্মুক্ত করে দিলাম। তোমার যদি তার কাছে যেতে মন চায়, যেতে পারো।"

তালাক পতিত হয়েছে কি?

হ্যাঁ, আপনার উক্ত বাক্য দ্বারা তালাক পতিত হয়েছে। কারণ "ছেড়ে দিলাম" (ত্বলাক্তুক) শব্দটি সারিহ (স্পষ্ট) তালাকের শব্দসমূহের অন্তর্ভুক্ত। ফিকহের পরিভাষায়, যে শব্দগুলো দ্বারা তালাকের অর্থ স্পষ্টভাবে বোঝা যায় এবং যেগুলোতে নিয়তের প্রয়োজন হয় না, সেগুলোকে সারিহ তালাক বলা হয়। "ত্বলাক্তুক" (আমি তোমাকে ছেড়ে দিলাম) এমনই একটি স্পষ্ট শব্দ।

ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, "ত্বলাক্তুক" শব্দটি তালাকের জন্য সারিহ (স্পষ্ট) শব্দ। সুতরাং এই শব্দ উচ্চারণ করলে তালাক পতিত হয়ে যায়, চাই নিয়ত থাকুক বা না থাকুক।

রদ্দুল মুহতার (আল-হাকিকাহ আল-শারইয়্যাহ) গ্রন্থে উল্লেখ আছে:

"إذا قال الرجل لامرأته: أنت طالق أو طلقتك أو فارقتك أو سرحتك أو خليتك سبيلا، يقع الطلاق"

অর্থাৎ, "যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে: তুমি তালাক, অথবা আমি তোমাকে তালাক দিলাম, অথবা আমি তোমাকে ছেড়ে দিলাম, অথবা তোমাকে মুক্ত করে দিলাম, অথবা তোমাকে পথ ছেড়ে দিলাম—তাহলে তালাক পতিত হবে।"

কয় তালাক পতিত হয়েছে?

আপনার উক্ত বাক্যে ছেড়ে দিলাম বলার দ্বারা এক তালাকে রজয়ী পতিত হয়েছে।

★এরপর "উন্মুক্ত করে দিলাম। তোমার যদি তার কাছে যেতে মন চায়, যেতে পারো"

বাক্য বলার সময় তালাকের নিয়ত না থাকলে ঐ এক তালাকে রজয়ী পতিত থাকবে। এমতাবস্থায় ইদ্দতকাল অতিবাহিত হওয়ার আগেই স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে তার সাথে স্বামীসুলভ দৈহিক কোন আচরণ বা মুখে তাকে ফিরিয়ে নিলাম বললেই হবে।

আর যদি ইদ্দত কাল অতিবাহিত হওয়ার পর তাকে ফিরিয়ে নেন সে ক্ষেত্রে নতুন ভাবে বিবাহ পড়িয়ে নিতে হবে।

★আর যদি উপরোক্ত বাক্যদ্বয় বলার সময় তালাকের নিয়ত থাকে,সেক্ষেত্রে আরো এক তালাক পতিত হয়ে ২ তালাকে বায়েন হবে। এমতাবস্থায় স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে পুনরায় বিবাহ পড়িয়ে নিতে হবে।

★আর যদি উপরোক্ত বাক্যদ্বয় বলার সময় আপনার একাধিক তালাকের নিয়ত থাকে,সেক্ষেত্রে আপনার স্ত্রীর উপর ৩ তালাক পতিত হয়েছে।

এখন শরয়ী হালালাহ ব্যাতিত স্ত্রীকে ফিরিয়ে নেয়ার কোনো সুযোগ নেই।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.