শ্যালিকা ও দেবর-ভাবির সাথে কথা বলার বিধান।

Halal and Haram · Hanafi

Question No: 4368
Questioner: Ziad 0209
Question Asked: 23 Aug 2026, 08:56 PM
Reviewed & Published: 23 Aug 2026, 09:30 PM
Views: 25
Tokens: 2,565
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

শ্যালিকা এর সাথে কথা একদম বলা যাবে না নাকি অল্প কথা বললেও হারাম হবে?? একই ভাব দেবর ভাবি কি স্বাভাবিক কথা বলতে পারবে নাকি একদম কথা বলা যাবে না??

Answer

শ্যালিকা ও দেবর-ভাবির সাথে কথা বলার বিধান

প্রশ্নের উত্তর

ইসলামী শরীয়তের দৃষ্টিতে শ্যালিকা (স্ত্রীর বোন) এবং দেবর (স্বামীর ছোট ভাই) উভয়ই গায়রে মাহরাম (যাদের সাথে বিবাহ বৈধ)। তাই তাদের সাথে বিনা প্রয়োজনে কথা বলার সুযোগ নেই।

প্রয়োজন বশত কথা বলতে হলে সেক্ষেত্রে পর্দার আড়াল থেকে পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে কথা বলতে হবে। মহিলার কন্ঠের কোমলতা পরিহার করতে হবে। প্রয়োজনে মুখের উপর হাত রেখে কথা বলতে হবে।

কোন হাসাহাসি করা যাবেনা, প্রয়োজন থেকে অতিরিক্ত কোন কথা বলা যাবেনা। ফেতনার আশঙ্কা থাকলে কোনভাবেই কথা বলার সুযোগ নেই।

কুরআনুল কারীম:

আল্লাহ তাআলা বলেন:

"আর তোমরা যখন তাদের (নবীর স্ত্রীদের) কাছে কিছু চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে। এটাই তোমাদের অন্তর ও তাদের অন্তরের জন্য অধিক পবিত্র।" (সূরা আল-আহযাব: ৫৩)

হাদীস শরীফ:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"তোমাদের কেউ যেন কোনো (গায়রে মাহরাম) নারীর সাথে একান্তে সাক্ষাৎ না করে।" (সহীহ বুখারী: ৫২৩৩, সহীহ মুসলিম: ১৩৪১)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.