ছোট বাচ্চাদের হাতের ঘাম পাক না নাপাক?
Taharah Purity · Hanafi
Question
Answer
ছোট বাচ্চাদের হাতের ঘাম পাক না নাপাক?
উত্তর
ছোট বাচ্চাদের হাত ও যেমন পাক তাদের হাতের ঘামও পাক।
তবে যদি তাদের হাতে নাপাকি থাকে, যেমন পেশাব ইত্যাদি, সেক্ষেত্রে তাদের হাতে পেশাব লাগার কারনে হাত যেমন নাপাক হবে, ওই নাপাক হাতের ঘামও নাপাক বলে বিবেচিত হবে।
কুরআনুল কারিম: আল্লাহ তাআলা বলেন:
"وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ" "এবং তিনি তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন।" (সূরা আল-আ'রাফ: ১৫৭)
হাদিস শরিফ: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"الماء لا ينجسه شيء" "পানি কখনো নাপাক হয় না।" (সুনানে আবু দাউদ: ৬৬)
তদ্রূপ ঘামও পানি জাতীয় পবিত্র বস্তু, যা নিজে নাপাক নয়।
হানাফি ফিকহের আলোকে
রদ্দুল মুহতার (শামি): ইমাম ইবনে আবিদীন (রহ.) বলেন:
"العرق طاهر ما لم يتنجس بنجاسة" "ঘাম পবিত্র, যতক্ষণ না তা নাপাকির সংস্পর্শে এসে নাপাক না হয়ে যায়।" (রদ্দুল মুহতার, ১/৩৩২)
ফাতাওয়া হিন্দিয়া:
"عرق الصبي الذي ليس على بدنه نجاسة طاهر" "যে বাচ্চার শরীরে নাপাকি নেই, তার ঘাম পবিত্র।" (ফাতাওয়া হিন্দিয়া, ১/৫৩)
বাদায়েউস সানায়ে: ইমাম কাসানী (রহ.) বলেন:
"العرق طاهر في نفسه، وإنما ينجس بملاقاة النجاسة إذا كانت له رائحة أو لون أو طعم" "ঘাম নিজে পবিত্র, এটি কেবল তখনই নাপাক হয় যখন নাপাকির সংস্পর্শে এসে নাপাকির রং, গন্ধ বা স্বাদ গ্রহণ করে।" (বাদায়েউস সানায়ে, ১/৬১)
আল্লাহ তাআলাই সর্বজ্ঞ।