লাল স্রাবকে কি মাসিক ধরবো কিনা?
Taharah Purity · Ahle Hadith / Salafi
Question No:
4219
Questioner:
Sanim Al Jubayer
Question Asked:
20 Aug 2026, 07:53 PM
Reviewed & Published:
20 Aug 2026, 09:40 PM
Views:
8
Tokens:
4,032
This answer is according to the 'Ahle Hadith / Salafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আলাইকুম.।জুলাই মাসের ২১ তারিখে আমার মাসিক শুরু হয় ২৭ তারিখে ভালো হয়। আগস্ট মাসের ১৮ তারিখে দুপুর থেকে সাদা এবং লাল মিশ্রিত স্রাব যায় ১৯শে আগস্ট সকালে সাদাস্রাব যায় আবার রাতে লাল স্রাব যায়। ২০ শে আগস্ট মেটে রংয়ের স্রাব যায়। এই তিন দিন কোন প্রকার রক্ত যায়নি মাসিকের মত। তাহলে কি আমি এই তিন দিন মাসিক ধরবো। নামাজ পড়বো না।আরো দুই তিন মাস আগে চার পাঁচ দিন এমন হয়েছে একবার লালস্রাব একবার সাদাস্রাব। চার পাঁচ দিন এমন হওয়ার পর স্বাভাবিক আবার সাত দিন রক্ত গেছে। এখন আমার প্রশ্ন হল আমি কি এইভাবে সাদা লালস্রাব কে মাসিক ধরবো নাকি পরে যেটা বেশি করে রক্ত যাবে সেটাকে মাসিক ধরবো?
Answer
উত্তরঃ
وعليكم السلام ورحمة الله وبركاته
আগস্ট মাসের ১৮ তারিখে দুপুর থেকে যে স্রাব যাচ্ছে,এটিকে আপনি হায়েজ ধরে নামাজ বন্ধ রাখবেন।
ইবনে তাইমিয়্যাহ (রহঃ) বলেন:
"মাসিক হলো সেই রক্ত যা আল্লাহ নারীদের জন্য নির্ধারণ করেছেন। আর সাদা স্রাব মাসিক নয়, বরং তা যোনির আর্দ্রতা।"
(মাজমুউল ফাতাওয়া: ২২/২৩৩)
আল্লাহই সর্বজ্ঞ।