ফিশারিজ শিক্ষার্থীর জন্য মাছ ও প্রাণীর ছবি আঁকার বিধান কী?

Halal and Haram · Hanafi

Question No: 4198
Questioner: Afsana Taher
Question Asked: 20 Aug 2026, 09:39 AM
Reviewed & Published: 20 Aug 2026, 11:43 AM
Views: 25
Tokens: 3,272
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

Assalamualaikum Warahmatullah.Ami akjon Fisheries ar student. Fisheries e porar karone amdr AK practical course e onek fish and fish related animal ar chobi aka lage.akhetre amdr 2-3 Marks thake, practical khatar upor.Kintu animal ar chobi aka to Haram. Abar teacher chobi akte bolechen.akhtre chobi aka ki jayej Hobe?

Answer

উত্তর: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

প্রশ্নের বিবরণমতে সার্বিক দিক বিবেচনায় আপনি প্রাণীর চিত্র আকতে পারবেন। প্রাকটিক্যাল খাতায় বা মেইন এক্সামে। তবে শর্ত হল, শরীর এবং মাথায় কর্তন করে এমনভাবে একে দিবেন, যাতে করে এটাকে কোনো জীবিত প্রাণী মনে না হয়। তাছাড়া বিনা প্রয়োজনে মাথা সংযোজন করবেন না।

ইসলামী শরীয়তে প্রাণী ও মানুষের ছবি আঁকা সাধারণত হারাম। কারণ, হাদীসে ছবি তৈরিকারীদের প্রতি কঠিন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। যেমন, সহীহ বুখারী ও মুসলিমে আছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

"নিশ্চয়ই যারা ছবি তৈরি করে, তারা কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে।" (সহীহ বুখারী: ৫৯৫০, সহীহ মুসলিম: ২১০৯)

এই হাদীসের ভিত্তিতে ফকীহগণ (বিশেষত হানাফী মাযহাবের ইমামগণ) বলেছেন, প্রাণীর পূর্ণাঙ্গ ছবি আঁকা হারাম। তবে, প্রাণীর ছবি যদি এমনভাবে আঁকা হয় যাতে তার চোখ, নাক, মুখ (অর্থাৎ জীবন্ত প্রাণীর বৈশিষ্ট্যপূর্ণ অঙ্গ) না থাকে — যেমন: শুধু মাথা ছাড়া শরীর, অথবা ফুল, গাছপালা, নদী-নালা, পাহাড় ইত্যাদি — তাহলে তা জায়েয। (ফতোয়ায়ে শামী, ১/৬৫০; বাহিশতী জেওর, ২/৮৬)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.