ফজরের সালাতে সূর্য উদয় হলে করণীয়

Salah-Prayer · Hanafi

Question No: 3796
Questioner: Mahmuda
Question Asked: 11 Aug 2026, 06:22 AM
Reviewed & Published: 11 Aug 2026, 06:54 AM
Views: 8
Tokens: 2,186
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

ফজরের উঠতে দেরি হলে নামাজ শেষ করতে করতে কখনও নিষিদ্ধ সময়ের ১ মিনিট চলে গেলে কি নামাজ পুনরায় পড়তে হবে। ( মোবাইল এপ থেকে সময় দেখা)

Answer

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

জবাব

ফিকহে হানাফী অনুযায়ী যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়া অবস্থায় ওয়াক্ত শেষ হয়ে যায়, তাহলে তার ফরজ নামাজ আদায় হবে না; বরং তাকে পুনরায় ওই নামাজ আদায় করতে হবে।

তবে ব্যতিক্রম হলো—যদি ঐ দিনের আসরের নামাজ পড়তে পড়তে সূর্য অস্ত যায়, তাহলে নামাজ আদায় হয়ে যাবে এবং পুনরায় পড়তে হবে না। (কিতাবুন নাওয়াজেল, ৪/১৮৭)

উকবা ইবন আমির আল-জুহানী (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন—

ثَلاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا : حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ

অর্থঃ রাসূলুল্লাহ ﷺ আমাদেরকে তিনটি সময়ে নামাজ পড়তে এবং মৃত ব্যক্তিকে দাফন করতে নিষেধ করতেন—

১. সূর্য উদয়ের সময়, যতক্ষণ না তা ভালোভাবে উপরে উঠে যায়। ২. সূর্য ঠিক মধ্যাকাশে অবস্থান করার সময় থেকে পশ্চিমে ঢলে পড়া পর্যন্ত। ৩. সূর্য অস্ত যাওয়ার সময়, যতক্ষণ না তা সম্পূর্ণরূপে অস্ত যায়।

(সহীহ মুসলিম, হাদীস: ১৩৭৩)

এ বিষয়ে ফিকহের কিতাবে বর্ণিত হয়েছে—

وغروب إلا عصر یومہ فلا یکرہ فعلہ لأدائہ کما وجب بخلاف الفجر

(দুররুল মুখতার মাআশ শামী ২/৩২; হিদায়া ১/১৩০; আল-ফাতাওয়াত তাতারখানিয়া ২/১৪, নং ১৫১৭)

সারমর্ম: তবে ঐ দিনের আসরের নামাজ সূর্যাস্তের সময় আদায় করা মাকরূহ নয়; বরং তা আদায় হয়ে যায়।

অন্যান্য মাযহাবের মত

এ বিষয়ে অন্যান্য মাযহাবের ইমামগণের ভিন্ন মত রয়েছে। তাঁদের মতে, ফজরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে নামাজ শুরু করা হলে, ওয়াক্ত শেষ হয়ে গেলেও সেই নামাজ আদায় হয়ে যাবে এবং পুনরায় পড়তে হবে না।

অতএব, যারা ওই মাযহাবসমূহের অনুসারী, তারা নিজ নিজ মাযহাবের মত অনুযায়ী আমল করতে পারবেন। এতে কোনো অসুবিধা নেই।

প্রশ্নের মূল উত্তর

প্রশ্নে বর্ণিত অবস্থানুযায়ী, **হানাফি ফিকহের মতে উক্ত ফজরের সালাত সতর্কতা মূলক আবার আদায় করে নিবেন।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.