অসুস্থতার কারণে সাদা হওয়া চুল ঢাকতে ন্যাচারাল কালো মেহেদি ব্যবহারের ইসলামী বিধান কী?
Halal and Haram · Hanafi
Question
বয়স ৩১ বছর, একজন পুরুষের অসুস্থতার কারনে কিছু চুল সাদা হয়েছে যেটা বাইরে দেখা যায়। এক্ষেত্রে ন্যাচারাল কালো মেহেদী গুড়া কি ব্যবহার করা যাবে?
Answer
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অসুস্থতার কারণে চুল সাদা হয়ে যাওয়া এবং তা ঢাকার জন্য ন্যাচারাল কালো মেহেদি ব্যবহারের বিষয়ে ইসলামী বিধান নিচে তুলে ধরা হলো।
উত্তর
প্রশ্নে উল্লেখিত কাজ জায়েজ নেই। কালো ব্যাতিত অন্য কোনো কালারের মেহেদী লাগাতে পারেন,যদি তাহা চুলে পানি পৌঁছাতে প্রতিবন্ধকতা সৃষ্টি কারী না হয়।
হযরত জাবের বিন আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত। যাতে হযরত আবু বকর রাঃ এর পিতা আবু কুহাফার চুলকে খেযাব লাগাতে হুকুম করা হয়েছে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ এমন ছিলঃ
غيروا هذا بشيئ واجتنبوا السواد (صحيح مسلم، باب فى صبغ الشعر وتغيير الشيب-2/199، رقم-2102، سنن النسائى، النهى عن الخضاب بالسواد-2/236، رقم-5076)
অনুবাদঃ চুলের রঙ পাল্টে দাও, তবে কালো খেযাব থেকে বেঁচে থাকো। [সহীহ মুসলিম, হাদীস নং-২১০২]
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। যাতে কালো খেযাব ব্যবহার বিষয়ে মারাত্মক ধমকিও বিদ্যমান রয়েছে।
قال رسول الله صلى الله عليه وسلم يكون قوم يخضبون فى آخر الزمان بالسواد كحاصل الحمام لا يرحون رائحة الجنة
ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শেষ যুগে এমন সম্প্রদায়ের আর্বিভাব হবে, যারা কবুতরের গলার থলের ন্যায় কালো রঙের খেযাব লাগাবে। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। [সুনানে আবু দাউদ-২/৫৭৮, হাদীস নং-৪২১২, সুনানে নাসায়ী-২/২৩৬, হাদীস নং-৫০৭৫]