হায়েজ
Taharah Purity · Hanafi
Question No:
2754
Questioner:
Guraba
Question Asked:
15 Jul 2026, 06:44 PM
Reviewed & Published:
15 Jul 2026, 06:53 PM
Views:
41
Tokens:
4,525
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
কেউ যদি জুন মাসের ২ তারিখে আসরের সময় হায়েজ থেকে পবিত্র হয়। এরপর ১৫ জুন তার ইস্তিহাযা শুরু হয়। এরপর ব্লিডিং ২২ তারিখ পর্যন্ত চলে। এখন ১৮ জুন থেকে এই ব্লিডিং কি হায়েজ হিসেবে গণ্য হবে?
Answer
উত্তর:
প্রশ্নে বর্ণিত মহিলা ২ জুন আসরের সময় হায়েজ থেকে পবিত্র হন। এরপর ১৫ জুন থেকে ২২ জুন পর্যন্ত রক্তক্ষরণ চলেছে। ১৭ ই জুন আসর থেকে পরবর্তী রক্ত হায়েজ , কারণ, হায়েজের পর পবিত্রতার ন্যূনতম ব্যবধান (তুহর) ১৫ দিন।
যাহা অতিবাহিত হয়ে গিয়েছে।
কারণ ও বিস্তারিত:
হানাফি ফিকহের সুস্পষ্ট বিধান: দুই হায়েজের মাঝে কমপক্ষে ১৫ দিন পবিত্রতা থাকা আবশ্যক। যদি কোনো মহিলা হায়েজ থেকে পূর্ণরূপে পবিত্র হওয়ার পর ১৫ দিনের কম ব্যবধানে আবার রক্ত দেখে, তাহলে তা হায়েজ নয়, বরং ইস্তিহাযা গণ্য হবে। (রদ্দুল মুহতার ১/২৮৩, ফাতাওয়া আলমগীরী ১/৩৭, বেহেশতী জেওর ১/৭১)
সারসংক্ষেপ:
১৭ ই জুন আসর থেকে ২২ জুন পর্যন্ত রক্তক্ষরণ হায়েজ বলে গণ্য হবে।