স্বামী-স্ত্রীর মধ্যে হুরমত হয় কি?
Halal and Haram · Hanafi
Question
স্বামী-স্ত্রীর মধ্যে হুরমত মানে কি বুঝায়? আর স্বামী-স্ত্রীর মধ্যেও কি হুরমত সাব্যস্ত হয়?
আপনারা একটি ফতোয়ায় বলেছিলেন নিজ ছেলে বা নিজ কন্যার কারণে হুরমতে মুতসারাহ সাব্যস্ত হয়না কিন্তু আরেকটি ফতোয়ায় দেখলাম ছেলে যদি উত্তেজনা বশত তার নিজ মাকে স্পর্শ করে তাহলে স্বামী-স্ত্রীর বিবাহ ভঙ্গ হয়ে যাবে। ব্যাপারটা বুঝিনি?
জাযাকাল্লাহ
Answer
উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته
প্রশ্নের সারসংক্ষেপ:
আপনি “হুরমত” শব্দটির অর্থ এবং স্বামী-স্ত্রীর মধ্যে হুরমত সাব্যস্ত হওয়ার ব্যাপারে জানতে চেয়েছেন। পাশাপাশি দুটি ফতোয়ার মধ্যে বৈপরীত্য দেখে বিভ্রান্ত হয়েছেন—এক ফতোয়ায় বলা হয়েছে, নিজ সন্তানের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে হুরমতে মুসাহারা সাব্যস্ত হয় না; অপর ফতোয়ায় বলা হয়েছে, ছেলে যদি উত্তেজনাবশত নিজ মাকে স্পর্শ করে, তাহলে তার পিতা-মাতার বিবাহ ভেঙে যায়। ব্যাপারটি বুঝতে চেয়েছেন।
১. “হুরমত” ও “হুরমতে মুসাহারা”র পরিচয়
ফিকহের পরিভাষায় “হুরমত” (حرمة) অর্থ স্থায়ীভাবে বিবাহ হারাম হওয়া। আর “হুরমতে মুসাহারা” (حرمة المصاهرة) হলো বিবাহ বা বৈবাহিক সম্পর্কের কারণে সৃষ্ট স্থায়ী হারাম। যেমন—
হুরমতে মুসাহারাত অর্থ হল, নিকটাত্মীয় কে সম্মান প্রদর্শন করা। (হুরমত অর্থ সম্মান+এবং মুসাহারাত অর্থ নিকটাত্মীয়)
مبحث فيما تثبت به حرمة المصاهرة -المصاهرة: وصف شبيه بالقرابة، ويتحقق في أربع: إحداها زوجة الابن، وهي تشبه البنت. ثانيهما: بنت الزوجة، وهي تشبه البنت أيضا، ثالثها: زوجة الأب، وهي تشبه الأم، رابعها: أم الزوجة، وهي تشبه الأم أيضا. হুরমতে মুসাহারাহ চারজন ব্যক্তির ব্যাপারে সাব্যস্ত হবে। (১) পুত্রবধু- যা মেয়ের সাদৃশ্য গ্রহণ করে নেয় (২) স্ত্রীর মেয়ে- ইহাও মেয়ের সাদৃশ্য গ্রহণ করে নেয় (৩) পিতার স্ত্রী যা মায়ের সাদৃশ্য গ্রহণ করে নেয় (৪) স্ত্রীর মা- যা মায়ের সাদৃশ্য গ্রহণ করে নেয়। (আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবা'আহ-৪/৬১)
দুই জন মানুষের মধ্যে যে সম্পর্ক পাওয়া যায় বা সমাজে চলমান রয়েছে,সেটা সাধারণত নসব তথা বংশগত কারণে হয়ে থাকে বা রেযা'আত তথা দুধ সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্টিত হয়ে থাকে কিংবা মুসাহারাহ তথা বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্টিত থাকে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন! মা ছেলের মধ্যে বা বাবা ও মেয়ের মধ্যে হুরমত হতে পারে যদি হুরমতের শর্তাদি পাওয়া যায়।