পবিত্রতা ও মা'যুর প্রসঙ্গে
Taharah Purity · Hanafi
Question
Answer
উত্তর:
রদ্দুল মুহতার (كتاب الطهارة، باب الأعذار):
“مَنْ بِهِ سَلَسُ الْبَوْلِ أَوْ اسْتِطْلَاقُ بَطْنٍ أَوْ انْفِلَاتُ رِيحٍ وَغَيْرُ ذَلِكَ مِنْ الْأَعْذَارِ، إِذَا اسْتَوْعَبَ وَقْتًا كَامِلًا صَارَ صَاحِبُ عُذْرٍ.” (যার পেশাব ঝরা বা পায়খানা অনিয়ন্ত্রিত হওয়া বা বায়ু বের হওয়া ইত্যাদি কোন ওযর থাকে, যদি তা একটি পূর্ণ ওয়াক্ত জুড়ে থাকে, তবে সে মা’যূর গণ্য হবে।)
ফাতাওয়া হিন্দিয়া (كتاب الطهارة، فصل في أصحاب الأعذار):
“صاحب العذر إذا توضأ لوقت الصلاة، ثم خرج منه شيء، لا ينتقض وضوءه، ولا يمنعه ذلك عن الصلاة.” (মা’যূর ব্যক্তি যদি নামাযের ওয়াক্তের জন্য ওযু করে, তারপর তার থেকে কিছু বের হয়, তবে তার ওযু ভাঙ্গবে না এবং তা তাকে নামায থেকে বিরত রাখবে না।)
মা’যূর হওয়ার শর্ত:
১. কোনো একটি ওয়াক্তের (যেমন: যোহর) পুরো সময় জুড়ে যদি এ সমস্যা চলতে থাকে, অর্থাৎ ওযু করার পর আবার এমন হয় এবং এভাবে বারবার হতে থাকে, তাহলে আপনি মা’যূর গণ্য হবেন।
২. মা’যূর ব্যক্তির জন্য হানাফী মতে বিধান হলো—
- প্রতিটি ফরয নামাযের জন্য নতুন ওযু করতে হবে।
- ঐ ওযু দ্বারা ঐ ওয়াক্তের ফরয, সুন্নত, নফল সব নামায পড়তে পারবেন।
- নামাযের মধ্যে (এমনকি সিজদায়) পানি বের হলেও নামায ভাঙ্গবে না এবং নতুন করে ওযু করতে হবে না।
- তবে শর্ত হলো, ওযুর সময় শরীর বা কাপড়ে নাপাকি (যেমন পেশাব) লাগলে তা ধুয়ে ফেলতে হবে, কিন্তু ওযু ভাঙ্গবে না।
আপনার করণীয়:
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি এমন ভাবে সেজদা করবেন যাতে পেটে চাপ না লাগে।
প্রয়োজনে এহেন অবস্থায় সেজদাহ আপনি মাথা ঝুঁকিও করতে পারেন,অর্থাৎ এ ধরনের পরিস্থিতিতে সম্পূর্ণভাবে মাথা মাটিতে না লাগিয়ে মাথা ঝুকিয়ে ইশারা করে নামাজ আদায় করতে পারেন।
আল্লাহই সর্বজ্ঞ।