বাচ্চাদের টেন্ট হাউজে বার্বি ডলের ছবি হালাল করতে শুধু চোখ-মুখ বিকৃত করাই যথেষ্ট?
Halal and Haram · Hanafi
Question
আমি আরেকটি বিষয় জানতে চাইছি বাচ্চাদের খেলনা টেন্ট হাউজে বারবি ডল এর ছবি শুধু চোখ মুখ বিকৃত করলে হবে নাকি সম্পূর্ণ ছবি বিকৃত করতে হবে?
বিকৃত করার পর ও-ই রুমে নামাজ পড়লে নামাজ হবে?নাকি গুনাহ হবে?কারণ টেন্ট হাউজ টি অন্য কোথাও রাখা সম্ভব না।
Answer
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
বাচ্চাদের খেলনা টেন্ট হাউজে বারবি ডল এর ছবি শুধু চোখ মুখ বিকৃত করলেই হবেনা। বরং মাথা কেটে ফেলতে হবে।
শুধুমাত্র চেহারা বিকৃত করার পর ও-ই রুমে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে।
তবে মাথা কেটে ফেলে ও-ই রুমে নামাজ পড়লে নামাজের আর কোনো সমস্যা হবেনা।
হানাফি ফিকহে প্রাণীর ছবি (যেমন মানুষ, পশু) হারাম, যদি তা এমনভাবে থাকে যে তার মাথা অক্ষত ও মুখমণ্ডল স্পষ্ট। ছবি হালাল করার জন্য মাথা কেটে ফেলা বা মুখমণ্ডল সম্পূর্ণরূপে নষ্ট করা (যেমন চোখ, নাক, মুখ ঘষে ফেলা) যথেষ্ট।
-
ইমদাদুল ফাতাওয়া (৫/৩৬২)-এ আছে:
"ছবির মাথা বিচ্ছিন্ন করে দিলে বা মুখমণ্ডল এরূপভাবে নষ্ট করে দিলে যে তা চেনা না যায়, তাহলে তা আর হারাম নয়।"
-
রদ্দুল মুহতার (৩/৩৭৫)-এ ইবনে আবিদীন (রহ.) বলেন:
"الصورة المحرمة ما لها رأس قائم"
অর্থাৎ, হারাম ছবি হলো সেই ছবি যার মাথা অক্ষত থাকে। মাথা বা মুখ নষ্ট হয়ে গেলে তা আর হারাম নয়। -
ফাতাওয়া হিন্দিয়া (৫/৩৫৮)-এ উল্লেখ আছে:
"যদি ছবির চোখ বা মুখ মুছে ফেলা হয়, তাহলে তা মাকরূহ থাকে না।"
-
বেহেশতী জেওর (প্রথম অংশ, ছবি অধ্যায়)-এ হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী (রহ.) বলেন:
"ছবি যদি এমন হয় যে তার মাথা কাটা বা মুখ নষ্ট করা, তাহলে তা নাপাক নয় এবং তা নিয়ে নামায মাকরূহ নয়।"
-
ফাতাওয়া উসমানী (২/৪২৩)-এ মুফতি তাকী উসমানী (দামাত বারাকাতুহুম) বলেন:
"ছবির মুখমণ্ডল নষ্ট করে ফেললে সেটি আর জায়গায় রেখে নামায পড়া মাকরূহ নয়।"
রেফারেন্স সমূহ:
- রদ্দুল মুহতার (৩/৩৭৫)
- ফাতাওয়া হিন্দিয়া (৫/৩৫৮)
- ইমদাদুল ফাতাওয়া (৫/৩৬২)
- বেহেশতী জেওর (ছবি অধ্যায়)
- ফাতাওয়া উসমানী (২/৪২৩)
- শারহু মাআনিল আছার (৪/২২২)
والله أعلم بالصواب