বিয়ে করলে কি সন্তান নিতে বাধ্য?

Marriage and Divorce · Hanafi

Question No: 2211
Questioner: Fatema Tuj Zohora
Question Asked: 02 Jul 2026, 10:15 AM
Reviewed & Published: 02 Jul 2026, 10:22 AM
Views: 71
Tokens: 2,759
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

এক দম্পতি জানতে চেয়েছেন বিয়ে করতে আল্লাহ বলেছেন কিন্তু বিয়ে করলে কি সন্তান নিতে হবে এটা কোথায় বলা আছে? তারা বিদেশে থাকেন এবং সন্তান নেওয়া অনেক বড় দায়িত্ব মনে করেন। তাই এই বিষয়ে সুস্পষ্ট জানতে চান।

Answer

উত্তর:

কুরআন ও হাদীসের আলোকে সন্তানের গুরুত্ব:

আল্লাহ তাআলা বলেন:
"তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য।" (সূরা আল-কাহফ, ১৮:৪৬)

আরও বলেন:
"তোমরা বিবাহ করো উর্বর (সন্তান জন্মদানে সক্ষম) নারীদের সঙ্গে, যাতে আমি (কিয়ামতের দিন) তোমাদের সংখ্যাধিক্যের গৌরব করতে পারি।" (সুনান আবু দাউদ, হাদীস: ২০৫০; সুনান নাসাঈ)

এই হাদীসে সন্তান নেওয়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু এটি বাধ্যতামূলক নয়

রদ্দুল মুহতার (৫ খণ্ড, ২৭৮ পৃষ্ঠা) এ এসেছে:
"স্ত্রীর অনুমতি ব্যতীত স্বামীর জন্য তার গর্ভনিরোধক ব্যবহার করা মাকরুহ, তবে যদি উভয়ে সম্মত হয়, তাহলে জায়েয।"

ফাতাওয়া হিন্দিয়া (৫ খণ্ড, ৩৫৪ পৃষ্ঠা) তে বলা হয়েছে:
"স্বামী-স্ত্রী উভয়ের সম্মতিতে 'আযল' (গর্ভনিরোধের একটি পদ্ধতি) করা জায়েয, তবে তা স্থায়ী না হওয়া শর্ত।"

★সুতরাং বিয়ে করলেই বাচ্চা আবশ্যক বা ফরজ অন্যথায় গুনাহ হবে,বিষয়টি এমন নহে,তবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করাও জায়েজ নয়।

বাচ্চা হয়ে গেলে হয়ে যাবে,জন্মনিয়ন্ত্রণ করা জায়েজ নেই।

উল্লেখ্য স্থায়ীভাবে জন্মনিয়ন্ত্রণ এর পদ্ধতি অবলম্বন করা সর্বাবস্থায় হারাম। তবে শরয়ী বিশেষ ওযর বশত আকীদা বিশুদ্ধ রেখে জন্মনিয়ন্ত্রণ এর অস্থায়ী পদ্ধতি অবলম্বন করার অনুমতি ইসলামী স্কলারগন প্রদান করেছেন।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.