চাকরি হালাল হারাম

Halal and Haram · Hanafi

Question No: 1981
Questioner: abul kalam azad (304)
Question Asked: 24 Jun 2026, 03:57 PM
Reviewed & Published: 24 Jun 2026, 04:00 PM
Views: 83
Tokens: 2,767
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
বিড়ি ও সিগারেট উৎপাদনকারী বা বিতরনকারী কোন প্রতিষ্ঠানকে চাকরি করা জায়েজ কি না? এর বেতন হালাল কি না?

Answer

উত্তর:
وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

সিগারেট কোম্পানিতে চাকুরী করা,সিগারেট বিক্রয় করা জায়েজ কিনা,এই মর্মে ইসলামী স্কলারদের মাঝে মতবিরোধ রয়েছে। মত বিরোধের মূল বিষয় হলো সিগারেট খাওয়া হারাম নাকি মাকরুহ? , অনেক ইসলামী স্কলারদের মতে এটি মাকরুহ। অনেকের মতে হারাম। , সুতরাং এর উপর ভিত্তি করে সিগারেট কোম্পানিতে চাকুরী করা,সিগারেট বিক্রয় করা জায়েজ কিনা,এই মর্মে ইসলামী স্কলারদের মাঝে মতবিরোধ সৃষ্টি হয়েছে।

এক পক্ষের মত হলোঃ সিগারেট বা বিড়ির কোম্পানীতে চাকুরী করা জায়েয। তবে মদের কোম্পানিতে চাকুরী করা জায়েজ নেই।
, সিগারেট বা বিড়ির কম্পানীতে চাকুরী করা জায়েয। কেননা সিগারেট বানানো বা সেল করা মূলত কোনো হারাম কাজ নয় বরং তা বৈধ কাজই।যদিও ধুমপান করা মাকরুহ।

ফাতাওয়া শামীতে বর্ণিত আছে,

ﻭﻟﻮ ﺁﺟﺮ ﻧﻔﺴﻪ ﻟﻴﻌﻤﻞ ﻓﻲ ﺍﻟﻜﻨﻴﺴﺔ ﻭﻳﻌﻤﺮﻫﺎ ﻻ ﺑﺄﺱ ﺑﻪ ﻷﻧﻪ ﻻ ﻣﻌﺼﻴﺔ ﻓﻲ ﻋﻴﻦ ﺍﻟﻌﻤﻞ )ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ ﻋﻠﻰ ﺍﻟﺪﺭ ﺍﻟﻤﺨﺘﺎﺭ٦\٣٩٢ » ﻛﺘﺎﺏ ﺍﻟﺤﻈﺮ ﻭﺍﻹﺑﺎﺣﺔ » ﻓﺼﻞ ﻓﻲ ﺍﻟﺒﻴﻊ(

যদি কেউ কোনো গির্জায় শ্রমিক হিসেবে কাজ করে,অথবা টাকার বিনিময়ে গির্জা নির্মাণ করে দেয়, তাহলে এতে তার কোনো গুনাহ হবে না। কেননা এখানে মূল কাজে কোনো গুনাহ নাই। রদ্দুল মুহতার,৬/৩৯২।

শরীয়তের বিধান হলো সিগারেট বিক্রি করা যাবে,এই ব্যাবসা জায়েজ আছে । এবং এর বিক্রির টাকাও হালাল হবে। তবে এহেন ব্যাবসা না করাই উত্তম।[ফাতাওয়া উসমানী-৩/৮৮-৮৯]

দারুলউলুম দেওবন্দ এর ফতোয়া বিভাগের ওয়েবসাইট থেকে প্রকাশিত 22331 নং ফতোয়া তে বলা হয়েছে যে সিগারেট বিক্রয় করা জায়েজ আছে,তবে ভালো (আচ্ছা) নয়।

সিগারেট এর ব্যাবসা মাকরুহ। (ফাতাওয়ায়ে ফরিদিয়্যাহ ৭/৫১)

وَصَحَّ بَيْعُ غَيْرِ الْخَمْرِ) مِمَّا مَرَّ، وَمُفَادُهُ صِحَّةُ بَيْعِ الْحَشِيشَةِ (رد المحتار، كتاب الأشربة-10/35)

وَبِالْجُمْلَةِ إنْ ثَبَتَ فِي هَذَا الدُّخَانِ إضْرَارٌ صِرْفٌ خَالٍ عَنْ الْمَنَافِعِ فَيَجُوزُ الْإِفْتَاءُ بِتَحْرِيمِهِ وَإِنْ لَمْ يَثْبُتْ انْتِفَاعُهُ فَالْأَصْلُ حِلُّهُ مَعَ أَنَّ فِي الْإِفْتَاءِ بِحِلِّهِ دَفْعَ الْحَرَجِ عَنْ الْمُسْلِمِينَ فَإِنَّ أَكْثَرَهُمْ مُبْتَلُونَ بِتَنَاوُلِهِ مَعَ أَنَّ تَحْلِيلَهُ أَيْسَرُ مِنْ تَحْرِيمِهِ وَمَا خُيِّرَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – بَيْنَ أَمْرَيْنِ إلَّا اخْتَارَ أَيْسَرَهُمَا (العقود الدرية في تنقيح الفتاوى الحامدية، مَسَائِلُ وَفَوَائِدُ شَتَّى مِنْ الْحَظْرِ وَالْإِبَاحَةِ وَغَيْرِ ذَلِكَ، مَسْأَلَةٌ أَفْتَى أَئِمَّةٌ أَعْلَامٌ بِتَحْرِيمِ شُرْبِ الدُّخَانِ-2/332

যার সারমর্ম হলোঃ মদ ব্যাতিত অন্যান্য সব কিছুর ব্যবসা জায়েজ আছে।
,

★অন্য পক্ষের মত অনুসারে সিগারেট বিক্রয়, কোম্পানিতে চাকুরী সবই নাজায়েজ। তারা বলেন যে সিগারেট খাওয়া হারাম,এটি শরীরকে ধ্বংসের দিকে ফেলে দেয়। , যেহেতু সিগারেট খাওয়া হারাম,তাই তাহা বিক্রয়, সেসব কোম্পানিতে চাকুরীও নাজায়েজ।

আল্লাহ তায়ালা বলেনঃ

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, যেহেতু এই বিষয়ে মত বিরোধ রয়েছে,তাই প্রশ্নে উল্লেখিত চাকুরী করা জায়েজ হলেও সতর্কতামূলক এ জাতীয় কোম্পানীতে চাকুরী না করাই উচিত হবে।

উত্তম পন্থা:
বর্তমানে অসংখ্য হালাল চাকরির সুযোগ রয়েছে। আল্লাহর উপর ভরসা করে ত্যাগ করুন, তিনি এর চেয়ে উত্তম দান করবেন (সূরা তালাক: ২-৩)।

আল্লাহ তাআলা সবাইকে হালাল রিজিক দান করুন এবং হারাম থেকে রক্ষা করুন।
(আমিন)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.