কবুলের পরিবর্তে ‘আলহামদুলিল্লাহ‘ বললে কি বিবাহ শুদ্ধ হবে?
Marriage and Divorce · Hanafi
Question
Answer
প্রশ্ন:
ছেলের বোন, দুলাভাই এবং দুইজন হুজুরের উপস্থিতিতে দেনমোহর ধার্য করে "আলহামদুলিল্লাহ" বলা হয়েছে, অথচ মেয়ের বাবা-মা উপস্থিত ছিলেন না এবং তাদের মতও ছিল না। এ অবস্থায় বিবাহ কি শুদ্ধ হবে?
উত্তর:
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين
ছেলের বোন, দুলাভাই এবং দুইজন হুজুরের উপস্থিতিতে দেনমোহর ধার্য অবস্থায় প্রস্তাবের জবাবে পাত্রী যদি "আলহামদুলিল্লাহ" বলে, তাহলে বিবাহ হয়ে যাবে। মেয়ের বাবা মা এর মত না থাকলে বা তারা উপস্থিত না থাকলেও বিবাহ হয়ে যাবে যদি মেয়ে প্রাপ্ত বয়স্ক হয় এবং স্বেচ্ছায় বিয়েতে কবুল বলে, এবং পাত্রের কুফুর মিল থাকে।
সারকথা:
প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে বিবাহ শুদ্ধ হয়ে যাবে—কারণ ‘আলহামদুলিল্লাহ’ দ্বারা কবুল সম্পন্ন হয়ে যায়। এবং সাক্ষীদের সংখ্যা ও শর্তও বিদ্যমান।
أعاذنا الله من الزلل، ووفقنا للصواب
والله أعلم بالصواب