হুরমতে মুসাহারাত সম্পর্কে

Marriage and Divorce · Shafei

Question No: 1728
Questioner: Boka Pakhi
Question Asked: 17 Jun 2026, 02:25 PM
Reviewed & Published: 17 Jun 2026, 02:51 PM
Views: 33
Tokens: 10,170
This answer is according to the 'Shafei' school of thought.
This answer was reviewed and published by .

Question

মহিমান্বিত মুফতি সাহেব সমীপে আকুল আরজি,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমি অনেকদিন ধরে শাফেয়ী মাযহাবের একজন অনুসারী এবং আমি আজীবন এই মাযহাবেই অবিচল থাকতে চাই। সম্প্রতি হানাফী মাযহাবের 'হুরমাতে মুসাহারাহ' (Hurmat-i Musaharah) সংক্রান্ত একটি কঠিন মাসআলা জানার পর থেকে আমি তীব্র মানসিক দুশ্চিন্তা এবং মারাত্মক (কুচিন্তা ও খটকা) মধ্যে পড়ে গেছি। এই ভয়ের কারণে আমি প্রতিনিয়ত প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছি।
কয়েকদিন আগে আমার আব্বুর প্রচণ্ড জ্বর আসে। তিনি আমাকে উনার মাথায় হাত বুলিয়ে দিতে (মাথা হাতিয়ে দিতে) বলেন। কিন্তু মাথায় হাত দেওয়ার আগেই আমার মনে তীব্র ভয় ও কুচিন্তা আসে যে— হাত দিলে যদি কোনো খারাপ অনুভূতি বা উত্তেজনা চলে আসে! তখন আমি মনে মনে নিজেকে সান্ত্বনা দিই যে, "আমি তো শাফেয়ী মাযহাবের অনুসারী (তাই স্পর্শে হুরমত হবে না)"— এই ভেবে আমি আব্বুর মাথায় হাত বুলাতে যাই।
কিন্তু হাত দেওয়ার পর আমার মাথায় ও মনে এক ধরণের অদ্ভুত কু-অনুভূতি ও খটকা কাজ করা শুরু করে। এতে আমি চরম দুশ্চিন্তায় পড়ে যাই। এরপর এই তীব্র মানসিক পেরেশানি, হুরমতের ভয় এবং ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় হিসেবে আমি মনে মনে ভাবি— "আমি যদি এখন মাযহাব পরিবর্তন করে ফেলি, তবে এই মাযহাব পরিবর্তনের কারণে হয়তো আমার বিয়েটি অবৈধ (ভেঙে) হয়ে যাবে, আর বিয়ে ভেঙে গেলে আমি এই হুরমতের পেরেশানি ও ওয়াসওয়াসা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবো।" অর্থাৎ, স্রেফ মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে আমি ইচ্ছাকৃতভাবে মাযহাব পরিবর্তনের এই কুচিন্তাটি করি।
কিন্তু এর ঠিক কিছুক্ষণ পরেই আমার ভুল ভেঙে যায়। আমি বুঝতে পারি যে এমন চিন্তা করা মোটেও ঠিক হয়নি। সাথে সাথে আমি মুখে স্পষ্ট উচ্চারণ করে বলি— "আমি শাফেয়ী মাযহাবেরই অনুসারী এবং আমি আজীবন আমার বিয়ে ঠিক রাখতে চাই।"
মুফতি সাহেবের কাছে আমার বিনীত প্রশ্নসমূহ হলো:
১. মানসিক যন্ত্রণা ও ওয়াসওয়াসা থেকে সাময়িক মুক্তির উদ্দেশ্যে মাঝখানে যে মাযহাব পরিবর্তনের বা বিয়ে ভেঙে দেওয়ার কুচিন্তা মনে এসেছিল, তার কারণে কি আমার শাফেয়ী মাযহাব পরিবর্তন হয়ে গেছে?
2. এই মাযহাব পরিবর্তনের ক্ষণস্থায়ী চিন্তার কারণে, এর ঠিক একটু আগে বাবাকে সেবা করার সময় মাথায় যে কু-অনুভূতি বা উত্তেজনা এসেছিল— তা কি হানাফী বা শাফেয়ী কোনো মাযহাব অনুযায়ী 'হুরমাতে মুসাহারাহ' হিসেবে সাব্যস্ত হবে?
৩. বর্তমানে শরীয়তের দৃষ্টিতে আমার বৈবাহিক সম্পর্ক (বিয়ে) কি সম্পূর্ণ অক্ষুণ্ন ও সঠিক আছে?
দয়া করে মাসআলাটি বিস্তারিত জানিয়ে আমার মনের এই তীব্র অস্থিরতা দূর করতে সাহায্য করবেন। আল্লাহ আপনাকে উত্তম জাজা দান করুন।
------------------------------

Answer

আপনার প্রশ্নগুলি হলোঃ- প্রশ্নসমূহ হলো: ১. মানসিক যন্ত্রণা ও ওয়াসওয়াসা থেকে সাময়িক মুক্তির উদ্দেশ্যে মাঝখানে যে মাযহাব পরিবর্তনের বা বিয়ে ভেঙে দেওয়ার কুচিন্তা মনে এসেছিল, তার কারণে কি আমার শাফেয়ী মাযহাব পরিবর্তন হয়ে গেছে?

জবাবঃ- না, এতে আপনার মাযহাব পরিবর্তন হয়ে যায়নি।

  1. এই মাযহাব পরিবর্তনের ক্ষণস্থায়ী চিন্তার কারণে, এর ঠিক একটু আগে বাবাকে সেবা করার সময় মাথায় যে কু-অনুভূতি বা উত্তেজনা এসেছিল— তা কি হানাফী বা শাফেয়ী কোনো মাযহাব অনুযায়ী 'হুরমাতে মুসাহারাহ' হিসেবে সাব্যস্ত হবে?

জবাবঃ- না, এক্ষেত্রে হুরমাতে মুসাহারাহ' হিসেবে সাব্যস্ত হবেনা।

হুরমতে মুসাহারা (শাশুড়ি, ননদ, সৎমা ইত্যাদির সাথে বিবাহ চিরদিনের জন্য হারাম হওয়া) সাব্যস্ত হওয়ার জন্য নিম্নোক্ত শর্তগুলোর কোনো একটি পাওয়া জরুরি:

  1. স্পর্শ (মুবাশারাহ) কামোত্তেজনার সাথে হওয়া
  2. স্পর্শের ফলে পুরুষাঙ্গ শক্ত হয়ে ওঠা (ইন্তিশার) অথবা বীর্য বা মযী বের হওয়া
  3. দৃষ্টি বা কল্পনার মাধ্যমে বীর্য বের হওয়া (অত্যন্ত বিরল ক্ষেত্রে)

হানাফি ফিকহের কিতাবসমূহে এসেছে:

  • রদ্দুল মুহতার (ইবনে আবেদীন):

    “যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে কামনার সাথে স্পর্শ করে এবং তার পুরুষাঙ্গ উত্থিত হয়, তবে ঐ মহিলার মা ও মেয়ে তার উপর হারাম হয়ে যায়।”
    (রদ্দুল মুহতার, ৩/৫৬৮, কিতাবুন নিকাহ)

  • ফতোয়ায়ে আলমগিরী:

    “إذا مس امرأة بشهوة فانتصف ذكره حرمت عليه أمها وابنتها”
    (ফতোয়ায়ে আলমগিরী, ১/২৭৪)

  • ইমদাদুল ফতোয়া (আশরাফ আলী থানভী):

    “হুরমতে মুসাহারা সাব্যস্ত হতে স্পর্শের সময় পুরুষাঙ্গের উত্থান জরুরি। কেবলমাত্র হালকা চুলকানি বা শিরশিরানি যথেষ্ট নয়।”
    (ইমদাদুল ফতোয়া, ২/৪২২)

  • ফতোয়ায়ে উসমানী (মুফতি তাকী উসমানী):

    “স্পর্শের পর যদি পুরুষাঙ্গ শক্ত না হয় বা কোনো নিঃসরণ না হয়, তবে হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে না।”
    (ফতোয়ায়ে উসমানী, ২/৪২৮)

৩. বর্তমানে শরীয়তের দৃষ্টিতে আমার বৈবাহিক সম্পর্ক (বিয়ে) কি সম্পূর্ণ অক্ষুণ্ন ও সঠিক আছে?

জবাবঃ-, বর্তমানে শরীয়তের দৃষ্টিতে আপনার বৈবাহিক সম্পর্ক (বিয়ে) সম্পূর্ণ অক্ষুণ্ন ও সঠিক আছে।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.