স্বামী পর্ণগ্রস্ত ও হস্তমৈথুনে আসক্ত — স্ত্রীর করণীয় কী?
Family Life · Hanafi
Question
ওনার হাসব্যান্ড অনেক আগে থেকে পর্ণে আসক্ত। পর্ণ দেখে দেখে হস্তমৈথুনও হয়েছে। এতদিন সে চেষ্টা করেছে এসব থেকে বের হয়ে আসার। কিন্তু পারেনি। এখন তার এমন অবস্থা যে, বোনটি ধারণা করছেন যে, তার adult content বা মেয়েদের পোশাক ছাড়া ছবি বা ভিডিও না দেখলে ভালো লাগে না। সে সুযোগ পেলেই উল্টাপাল্টা ছবি ভিডিও দেখে, মহিলাদের ছবি দেখে। এমনকি সে এখন খারাপ মহিলাদের সাথে ভিডিও কলে কথা বলে বলে হস্তমৈথুন করে। কয়েকবার বোনটি এটা ধরে ফেলেছে, কথা বলতে শুনেছে। ঐ বোনের এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এর আগে এমন অবস্থায় করণীয় জানতে গেলে সব জায়গায় ধৈর্য্য ধরার কথাই শুনেছে। স্বামীর গোপন পাপ প্রকাশ না করে যথাসম্ভব তাকে সময় দিতে ও আল্লাহর কাছে দোয়া চাইতে বলা হয়েছে। তার হাসব্যণ্ড কখনো স্বীকার করে না যে সে এসব খারাপ কাজ করে যাচ্ছে। লুকিয়ে রাখে। তাহলে তাকে তো আল্লাহকে ভয় করার কথা বলেও লাভ হচ্ছে না। এখন যদি এ অবস্থায় বাচ্চাকাচ্চা হয়, তখন তো বোনটা আরো ঝামেলায় পড়ে যাবে। তাছাড়া বাচ্চাকাচ্চার মাঝেও যদি এসব বদ আখলাক ঢুকে যায়। এটা নিয়ে ঐ বোন সবচেয়ে বেশি চিন্তিত। তার এখন করণীয় কি হবে? একটু দয়া করে জানাবেন।
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَىٰ رَسُولِهِ الْكَرِيمِ، أَمَّا بَعْدُ
উত্তর
বোনের স্বামী যে পর্ণগ্রস্ততা, হস্তমৈথুন ও পরনারীর সাথে ভিডিও কলে অশ্লীল কথাবার্তায় লিপ্ত — এটি সুস্পষ্ট হারাম ও কবিরা গুনাহ। স্ত্রীর জন্য করণীয় হলো:
১. প্রথমে আল্লাহর কাছে দোয়া — স্বামীর হেদায়েতের জন্য রাতের তাহাজ্জুদে দোয়া করা। ২. গোপন পাপ ফাঁস না করে — তবে প্রমাণসহ ধরা পড়লে সরাসরি নরম ভাষায় বোঝানো, কঠোরতা নয়। ৩. ইসলামি জ্ঞানসম্পন্ন আলেম/পরিবারের বড়দের মাধ্যমে — স্বামীকে পরামর্শ দেওয়া (গোপনীয়তা রক্ষা করে)।
★নিয়মিত স্বামীর সাথে সহবাস করা। স্বামী যে ধরনের পোশাক পছন্দ করে,বা যেভাবে আসতে পছন্দ করে,তার সামনে সেভাবে আসা। তার মনের মধ্যে সর্বোচ্চ মুহাব্বত জাগিয়ে তোলার চেষ্টা করা।
তার সামনে সুন্দর/আকর্ষণীয় পোশাক পড়ুন। আপনার চুল সব সময় আঁচড়ে রাখুন।
আপনার স্বামী বাইরে থেকে ঘরে ঢোকার সময় দরজায় এমন ভাবে ছুটে যান যেন আপনি তারই অপেক্ষায় ছিলেন। দরজা খোলার সাথে সাথেই হাসিমুখে সালাম দিন। ঘরে ঢোকার সাথে সাথেই সমস্যার কথা বলা শুরু করবেন না। তাকে কিছুটা মানসিক বিরতি দিন।
সবরের সাথে সাথে নিজের হক আদায়
কোনোকিছুতে কাজ না হলে চাইলে পারিবারিক মুরব্বিদের মাধ্যমে মিটিং করে তাকে বুঝানোর।
তাতেও কাজ না হলে সেক্ষেত্রে পারিবারিক মুরব্বিদের সিদ্ধান্ত মোতাবেক তালাকের দিকে যেয়ে পারেন।
আল্লাহ তাআলা বলেন:
وَلَا تَقْرَبُوا الزِّنَىٰ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا "আর তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না; নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ।" — (সূরা আল-ইসরা: ৩২)
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ "মুমিনদের বলো, তারা তাদের দৃষ্টি সংযত রাখবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে।" — (সূরা আন-নূর: ৩০)
হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেন:
الْعَيْنَانِ تَزْنِيَانِ وَزِنَاهُمَا النَّظَرُ "দুই চোখও ব্যভিচার করে, আর তার ব্যভিচার হলো (হারাম) দৃষ্টি।" — (সহিহ মুসলিম, হাদিস নং ২৬৫৭)
হস্তমৈথুন সম্পর্কে ইমাম আবু হানিফা (রহ.)-এর মাযহাব মতে, এটি নাজায়েজ ও গুনাহ —
পর্ণ দেখা ও পরনারীর সাথে অশ্লীল কথাবার্তা — এগুলো সুস্পষ্ট হারাম। ইমাম ইবনে আবিদিন (রহ.) বলেন, হারাম দৃষ্টি ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা ফরজ। (রাদ্দুল মুহতার, খণ্ড ৯, পৃষ্ঠা ৬৬০)
স্বামীর হেদায়েতের জন্য দোয়া করুন। হাদিসে আছে:
الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ "দোয়াই ইবাদত।" — (তিরমিজি: ৩৩৭২)
গোপন পাপ ফাঁস না করা: রাসূলুল্লাহ ﷺ বলেন:
مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ "যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন।" — (সহিহ মুসলিম: ২৬৯৯)
তবে নিজের ক্ষতি থেকে বাঁচার জন্য এবং সংশোধনের উদ্দেশ্যে বিশ্বস্ত আলেম বা পরিবারের বড়দের সাথে পরামর্শ করা জায়েজ। ইমাম আশরাফ আলী থানভী (রহ.) বহিশতী জেওর-এ পারিবারিক সমস্যায় বিশ্বস্তদের পরামর্শ নেওয়ার কথা বলেছেন।
- সরাসরি নরম ভাষায় বোঝানো:** কঠোরতা নয়, বরং ভালোবাসা ও হিকমতের সাথে বোঝান। আল্লাহ তাআলা মুসা (আ.)-কে ফিরআউনকে বলতে বলেছেন:
فَقُولَا لَهُ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ "তোমরা তার সাথে নরম কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় করবে।" — (সূরা ত্বহা: ৪৪)
ইসলামি পরামর্শক/আলেমের শরণাপন্ন হওয়া:* স্বামীকে সরাসরি না বলে, কোনো বিশ্বস্ত আলেম বা তার পরিবারের সম্মানিত সদস্যের মাধ্যমে পরামর্শ দেওয়া যেতে পারে — যাতে স্বামী লজ্জিত হয় ও সংশোধনের চেষ্টা করে।