ফজরের কাজা সুন্নত আগে পড়ব নাকি কাজা ফরজ?
Salah-Prayer · Hanafi
Question
Answer
প্রশঃ ফজরের নামাজের শেষ সময়ে নামাজ পড়া অবস্থায় নিষিদ্ধ সময় শুরু হয়ে গেলে এবং নিষিদ্ধ সময় শুরু হওয়ার আগে নামাজ সম্পূর্ণ আদায় করতে না পারলে, নিষিদ্ধ সময় শেষ হওয়ার পর প্রথমে ফজরের কাজা সুন্নত পড়ব, নাকি কাজা ফরজ পড়ব?
জবাবঃ- এখানে লক্ষণীয় বিষয় হলো আপনি যদি সূর্য উদয়ের আগে ফজরের সুন্নত আদায় সম্পন্ন করে থাকেন তাহলে এখন আর নতুন করে সুন্নত আদায়ের প্রয়োজন নেই। শুধুমাত্র ফজরের ফরজের কাজা আদায় করবেন।
আর যদি আপনি সূর্য উদয়ের আগে ফজরের সুন্নত আদায় করতে না পারেন অথবা ফজরের সুন্নত আদায় করা শেষ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি নিষিদ্ধ টাইম অতিবাহিত হলে সুন্নত আদায় করবেন এরপরে ফজরের ফরজ নামাজের কাজা আদায় করবেন।
**রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"যে ব্যক্তি ফজরের দুই রাকাত (সুন্নত) না পড়েছে, সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয়।" — সুনানে তিরমিজি, হাদিস ৪১৯; মুসনাদে আহমাদ