নূরানী ক্লাস করানোর সময় গার্ডিয়ান থাকতে পারবে কি?
Halal and Haram · Hanafi
Question
প্রশ্ন ২ : আমি তো পুরুষ, আমি নিচের দিকে নজর রাখলাম কিন্তু তারা তো আমাকে দেখবে , এমন অবস্থায় অবস্থান করা কি জায়েজ??
প্রশ্ন ৩ : তারা যদি বিন্দু মাত্রও শরঈ পর্দার খেলাফ করে বসে , তাহলেও কি অবস্থান করতে পারবে??
প্রশ্ন ৪ : ধরলাম পরিপুর্ন পর্দা করল কিন্তু আমি নজর তাদের দিকে দিলাম/দেওয়ার আশংকা আছে এমতাবস্থাও কি তাদের অবস্থান জায়েজ??
দয়া করে দলিল সহ বিস্তারিত জানানোর অনুরোধ রইল ।
Answer
প্রশ্নোত্তর: পর্দা ও নজর সংক্রান্ত চারটি প্রশ্নের বিস্তারিত জবাব
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وصحبه أجمعين، أما بعد
পূর্বের প্রশ্নের জবাবে বলা হয়েছিলো, নূরানী ক্লাস করানোর সময় গার্ডিয়ান থাকতে পারবে কি?
**উত্তর:**যদি মহিলা গার্ডিয়ান হয়,এক্ষেত্রে হাত পা চেহারা সহ পূর্ণ পর্দা করে আসলে সেক্ষেত্রে আপনার চেহারা নত রাখার শর্তে গার্ডিয়ান সামনে থাকতে পারবে। মহিলা গার্ডিয়ানদের সাথে বিনা প্রয়োজননে কথা বলা যাবেনা,হাসাহাসি করা যাবেনা। প্রয়োজনে কথা বলতে হলে সেক্ষেত্রে পূর্ণ পর্দার আড়ালে থেকে কথা বলা যাবে। প্রয়োজন অতিরিক্ত কথা বলা যাবেনা।
কুরআন: "তোমরা নির্জনে নারীদের কাছে যেয়ো না..." (সূরা বনী ইসরাইল: ৩২-এর আলোকে; এবং সূরা নূর: ৩০-৩১-এ দৃষ্টি সংযত রাখার নির্দেশ)
-
হাদীস: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হয় না, তবে তাদের তৃতীয়জন হয় শয়তান।" (সহীহ বুখারী: ৩০০৬, সহীহ মুসলিম: ১৩৪১)
-
অন্য হাদীসে: "নারীদের সাথে নির্জনে সাক্ষাত থেকে বেঁচে থাকো।" (সহীহ বুখারী)
হানাফী কিতাবের বক্তব্য:
- রাদ্দুল মুহতার (ইবনে আবিদীন): খালওয়া ও ফিতনার আশঙ্কা থাকলে পুরুষ-নারীর মাঝে শিক্ষাদান-সংক্রান্ত মেলামেশা নিষিদ্ধ। (রাদ্দুল মুহতার, কিতাবুল হাযর ওয়াল ইবাহা)
- ফাতাওয়া আলমগীরী: "পুরুষের জন্য যুবতী নারীর সাথে নির্জনে অবস্থান করা জায়েয নয়।"
★আপনার প্রশ্ন ও তার জবাবঃ- প্রশ্ন ১ : আমার নজর ইচ্ছাকৃত/অনিচ্ছাকৃত যদি তাদের দিকে পড়ার সম্ভাবনা থাকে, তাহলেও কি তারা সামনে থাকতে পারবে ??
জবাবঃ- তারা পূর্ণ হাত মোজা পা মোজা সহ চেহারা ঢেকে পূর্ণ পর্দা মেইনটেইন করে আসলে ও উভয় পক্ষ থেকে ফিতনার বিন্দুমাত্র আশংকা না থাকলে তারা থাকতে পারে।
অন্যথায় নয়।
প্রশ্ন ২ : আমি তো পুরুষ, আমি নিচের দিকে নজর রাখলাম কিন্তু তারা তো আমাকে দেখবে , এমন অবস্থায় অবস্থান করা কি জায়েজ??
জবাবঃ- জায়েজ নেই।
প্রশ্ন ৩ : তারা যদি বিন্দু মাত্রও শরঈ পর্দার খেলাফ করে বসে , তাহলেও কি অবস্থান করতে পারবে??
জবাবঃ- না।
প্রশ্ন ৪ : ধরলাম পরিপুর্ন পর্দা করল কিন্তু আমি নজর তাদের দিকে দিলাম/দেওয়ার আশংকা আছে এমতাবস্থাও কি তাদের অবস্থান জায়েজ??
জবাবঃ- অনিচ্ছাকৃত নজর দিলে ও উভয় পক্ষ থেকে ফিতনার বিন্দুমাত্র আশংকা না থাকলে তারা থাকতে পারে,গুনাহ হবেনা।
অন্যথায় গুনাহ হবে।