প্রসাবের রাস্তা দিয়ে বায়ু বের হলে ওজু ভাঙে কি? আর যদি প্রায়ই নামাজেই এমন অনুভূতি প্লাস শব্দ হয়

Taharah Purity · Hanafi

Question No: 9076
Questioner: Marufa Sharmin (0025)
Question Asked: 26 Nov 2026, 01:27 PM
Reviewed & Published: 26 Nov 2026, 01:59 PM
Views: 51
Tokens: 2,353
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

প্রসাবের রাস্তা দিয়ে বায়ু বের হলে ওজু ভাঙে কি? আর যদি প্রায়ই নামাজেই এমন অনুভূতি প্লাস শব্দ হয় তাহলে করনীয় কি

Answer

প্রশ্নের উত্তর

মৌলিকভাবে অযু ভঙ্গের কারণ ৭টি। পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব পায়খানা, পোকা ইত্যাদি। (হেদায়া-১/৭)

আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ

শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)

সুতরাং সামনের রাস্তা দিয়ে বায়ু বের হওয়া এটি অযু ভেঙ্গে যাওয়ার কারনের মধ্যে নহে। তাই এতে অযু ভেঙ্গে যাবেনা।

★শরীয়তের বিধান হলো পুরুষ মহিলাদের লজ্জাস্থান (সামনের রাস্তা) দিয়ে বায়ু নির্গত হলে তাতে ওযু নষ্ট হয় না। ফাতাওয়ায়ে শামী ১/২৬৩ মাকতাবায়ে যাকারিয়া। হালবি কাবির ১২৫.ফাতাওয়ায়ে হক্কানীয়া ২/৯৩৫,ফাতাওয়ায়ে মারিগুবুল ফাতওয়া ৯৮. দারুল উলুম দেওবন্দ এর 60219 নং ফতোয়া দ্রষ্টব্য।

لماقال العلامۃ ابوبکربن الحدادؒ:والریح الخارجۃ من الذَّکَروفرج المرأۃ لاتنقض الوضوء علی الصحیح الاان تکون المرأۃ مفضادۃ فانہٗ یستحبّ لھاالوضوء۔(الجوھرۃ النیرۃ:ج؍۱،ص؍۸،کتاب الطھارۃ۔نواقض الوضوء) لماقال العلامۃ الحصکفیؒ:ولا خروج ریح من قُبل غیرمفضاۃ اماھی فیندب لھا الوضؤوقیل یجب وقیل لومنتنۃ الخ۔(الدرالمختار علٰی ہامش ردالمحتار:ج؍۱،ص؍۱۲۶،باب نواقض الوضوء) ومثلہ فی الفتاوٰی الھندیۃ:ج؍۱،ص؍۹،باب نواقص الوضوء۔ সারমর্মঃ পুরুষের লিঙ্গ,মহিলার পেশাবের স্থান থেকে বায়ু বের হলে এর দ্বারা অযু ভেঙ্গে যাবেনা। এটাই ছহীহ কওল।

এ মর্মে শাইখ আল্লামা মুহাম্মদ বিন সালিহ আল উসাইমীন (ফতোয়া ইবনে উসাইমীন ৪/১৪৭) এবং সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি ফতোয়া প্রদান করেছেন। , ★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার নামাজ হয়ে যাবে। নামাজের কোনো সমস্যা হবেনা।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.