স্বামীর অনুগত থাকার ইসলামি অর্থ।

Family Life · Hanafi

Question No: 8977
Questioner: Asma
Question Asked: 24 Nov 2026, 05:25 PM
Reviewed & Published: 24 Nov 2026, 07:42 PM
Views: 42
Tokens: 2,662
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

স্বামীর, অনুগত থাকার মানে কী? ঘর থেকে বের হতে, দোকানে বা বাজারে যেতে কি তার থেকে পারমিশন নেওয়া লাগবে? যদি সে দূরে থাকে তবুও কি ছোট্ট ছোটো কাজ তাকে জানিয়ে করতে হবে?

বাহিরে বের হলে তার পছন্দ অনুযায়ী পর্দা করতে হবে? সে চোখ ঢেকে পর্দা করতে বলে, ওয়াইফ কি সম্পূর্ণ শরীয়া মোতাবেক নিজেকে ঢেকে চোখ খোলা রাখতে পারবে?


দ্বীনতো ছাড় দেয়। স্বামী না দিলে সে বিষয়ে করণীয় কী?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রশ্নঃ স্বামীর, অনুগত থাকার মানে কী? ঘর থেকে বের হতে, দোকানে বা বাজারে যেতে কি তার থেকে পারমিশন নেওয়া লাগবে? যদি সে দূরে থাকে তবুও কি ছোট্ট ছোটো কাজ তাকে জানিয়ে করতে হবে?

জবাবঃ- হ্যাঁ বাসা হতে বাহিরে গেলেই অনুমতি লাগবে।
তবে যদি আপনার স্বামী পূর্ব হতেই অনুমতি দিয়ে রাখে, তবে বারবার অনুমতি নিতে হবে না।

আপনার স্বামী যদি বলে থাকে ছোট্ট কাজে কোন রকম অনুমতি নিতে হবে না, তাহলে এটা পূর্ব অনুমতি ধরে নেয়া হবে, এক্ষেত্রে বারবার অনুমতি নেওয়ার কোন প্রয়োজনীয়তা নেই।

প্রশ্নঃ বাহিরে বের হলে তার পছন্দ অনুযায়ী পর্দা করতে হবে? সে চোখ ঢেকে পর্দা করতে বলে, ওয়াইফ কি সম্পূর্ণ শরীয়া মোতাবেক নিজেকে ঢেকে চোখ খোলা রাখতে পারবে?

জবাবঃ- ওয়াইফ কি সম্পূর্ণ শরীয়া মোতাবেক নিজেকে ঢেকে,হাত পা চেহারা ঢেকে শুধুমাত্র চোখ খোলা রাখতে পারবে।

এক্ষেত্রে স্বামী যে আদেশ করছেন,সেটি সর্বোচ্চ পর্যায়ের পর্দা,যাহা হতে অনেকেই ছাড় দিয়েছেন।

সুতরাং এক্ষেত্রে চোখ খোলা রাখলে গুনাহ হবেনা।

স্বামীর অনুগত থাকার মানে কী?

কুরআনে বলা হয়েছে:

"পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল... সৎকর্মপরায়ণ নারীরা অনুগত, স্বামীর অনুপস্থিতিতে আল্লাহর হেফাজতে (স্বামীর অধিকার) রক্ষা করে।" (সূরা নিসা: ৩৪)

হাদিসে রাসূল ﷺ বলেছেন:

"স্ত্রী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তবে তাকে বলা হবে: যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো।" (মুসনাদে আহমাদ, হাদিস ১৬৬৪; সহীহ ইবনে হিব্বান)

মর্ম: অনুগত থাকা মানে—

  • শরীয়ত-সম্মত বিষয়ে স্বামীর সিদ্ধান্ত মেনে নেওয়া।
  • স্বামীর সম্পদ, সম্মান ও গোপনীয়তার হেফাজত করা।
  • অবৈধ বা শরীয়তবিরোধী কাজে বাধ্য করা হলে তা মানা নয়।

রেফারেন্স: রাদ্দুল মুহতার (ইবনে আবিদিন), খণ্ড ৩, "النفقات" অধ্যায়; বাহিশতী জেওর, "স্ত্রীর কর্তব্য" অংশ; ইমদাদুল ফাতাওয়া, খণ্ড ২।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.