মসজিদের মাইক ব্যবহার করে বিভিন্ন ঘোষণা দেওয়া

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 8958
Questioner: Shihab Hossain
Question Asked: 24 Nov 2026, 08:05 AM
Reviewed & Published: 24 Nov 2026, 08:23 AM
Views: 38
Tokens: 2,727
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম।
বিভিন্ন সময় দেখা যায় মসজিদের মাইক ব্যবহার করে বিভিন্ন ঘোষণা দেওয়া হয় যেমন আমাদের এলাকায় যখন কমিউনিটি ক্লিনিকে বাচ্চাদের টিকা দেওয়া হয় এবং বিভিন্ন ডাক্তার আসে ডায়াবেটিস পরীক্ষা বা চক্র পরীক্ষা করার জন্য তো সেইগুলা মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়, আবার বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য যদি কোন ইনস্ট্রাকশন বা নির্দেশনা থাকে সেইগুলাও মসজিদের মাইকে দেওয়া হয় এমন বিভিন্ন ঘোষণা দেওয়া হয় তো মসজিদ থেকে প্রতিনিয়ত বা মাঝে মাঝেই এই ধরনের ঘোষণা দেওয়া যাবে কিনা আশা করি বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নের সারসংক্ষেপ

মসজিদের মাইক/লাউডস্পিকার ব্যবহার করে সরকারি-বেসরকারি সেবামূলক ঘোষণা (টিকাদান, ডায়াবেটিস/চক্ষু ক্যাম্প, বয়স্ক/বিধবা ভাতা সংক্রান্ত নির্দেশনা ইত্যাদি) নিয়মিত বা মাঝে মাঝে দেওয়া জায়েয হবে কি না।

উত্তর

মসজিদের মাইক দ্বারা আযান ব্যতীত অন্য কোন ঘোষণা উচিত নয়।

শরীয়তের বিধান হলোঃ মসজিদের মাইক সাধারণত দ্বীনি প্রয়োজনের জন্যই ওয়াকফ হয়,তাই সেটি দ্বারা বিনিময় ছাড়া দুনিয়াবী ই'লান করা জায়েজ নেই। (কিতাবুন নাওয়াজেল ১৩/৪৩৫) , হাদীস শরীফে এসেছেঃ

حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ الْجُشَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا حَيْوَةُ، - يَعْنِي ابْنَ شُرَيْحٍ - قَالَ سَمِعْتُ أَبَا الأَسْوَدِ، - يَعْنِي مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ - يَقُولُ أَخْبَرَنِي أَبُو عَبْدِ اللهِ، مَوْلَى شَدَّادٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ سَمِعْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ سَمِعَ رَجُلاً يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ فَلْيَقُلْ لَا أَدَّاهَا اللهُ إِلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا " . - صحيح

আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কেউ কোন ব্যক্তিকে (চিৎকার করে) মাসজিদে হারানো বস্তু অনুসন্ধান করতে শুনলে সে যেন বলে, আল্লাহ তোমাকে ঐ বস্তু কখনো ফিরিয়ে না দিন। কারণ মাসজিদ তো এ কাজের জন্য নির্মান করা হয়নি। মুসলিম (অধ্যায়ঃ মাসাজিদ), ইবনু মাজাহ (অধ্যায়ঃ মাসাজিদ, অনুঃ মাসজিদে হারানো বস্ত্ত সন্ধানের ব্যাপারে উঁচু শব্দ করা নিষেধ, হাঃ ৭৬৭), আহমাদ (২/৩৪৯, ৪২০), ইবনু খুযাইমাহ (১৩০২)আবু দাউদ ৪৭৩)

এই হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছেঃ

হাদীসে সাব্যস্ত হয় যে,মসজিদে উচ্চৈঃস্বরে হারানোর বস্ত্ত ঘোষণা দেয়া হারাম। কেননা মাসজিদ এজন্য তৈরি হয়নি, বরং তৈরি হয়েছে আল্লাহর যিকর, সলাত (সালাত/নামায/নামাজ) আদায়, ‘ইলম আলোচনা ইত্যাদির জন্য। তবে কারো যদি কোন কিছু খোয়া যায় মাসজিদের দরজায় বসবে প্রবেশকারী ও বের হওয়া ব্যক্তিকে জিজ্ঞেস করবে।

وأما إنشاد الضالۃ، فالمنہي عنہ رفع الصوت بذٰلک؛ إذ فیہ الإضرار دون غیرہ، وفیہ سوء تأدیب نسبہ إلی المسجد الخ۔ (الکوکب الدري، أبواب الصلاۃ / باب في البیع والشراء وإنشاد الضالۃ والشعر في المسجد ۱؍۳۱۹ إدارۃ القرآن کراچی) সারমর্মঃ হারানো জিনিসের ই'লান ইত্যাদির জন্য আওয়াজ উঁচু করা নিষেধ,এখানে মসজিদের আদবের খেলাফও হয়।

وإذا أراد أن یصرف شیئًا من ذٰلک إلی إمام المسجد أو إلی مؤذن المسجد فلیس لہ ذٰلک إلا إن کان الواقف شرط ذلک في الوقف۔ (الفتاویٰ الہندیۃ ۲؍۴۶۳) সারমর্মঃ মসজিদের কোনো কিছু মসজিদের ইমাম বা মুয়াজ্জিনের ক্ষেত্রেও ব্যবহার জায়েজ নেই। হ্যাঁ যদি ওয়াকফ কারী সেইভাবে শর্ত করে,তাহলে কোনো সমস্যা নেই।

علی أنہم صرحوا بأن مراعاۃ غرض الواقفین واجبۃ۔ (شامي، کتاب الوقف / مطلب: مراعاۃ غرض الواقفین واجبۃ والعرف یصلح مخصصًا ۶؍۶۶۵ زکریا، ۴؍۴۴۵ کراچی) সারমর্মঃ ওয়াকফ কারীর উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখা গুরুত্ব আরোপ করা ওয়াজিব।

★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে মসজিদের মাইক দিয়ে আযান ছাড়া মৃত্যু সংবাদ, হারানো সংবাদ ইত্যাদি ঘোষণা দেওয়া জায়েজ নেই।

★★হ্যাঁ যদি মাইকটি এমনভাবে ওয়াকফকৃত হয় যে, দাতা দেওয়ার সময় মসজিদের কাজের সাথে সাথে অন্য কোন বৈধ কাজেও ব্যবহারের অনুমতি দিয়ে থাকেন, অথবা কোন এলাকায় মসজিদের মাইক দ্বারা মৃত্যু সংবাদ ঘোষণা দেওয়া প্রসিদ্ধ হওয়া সত্ত্বেও দাতা তা হতে বারণ করেন নি তাহলে সেক্ষেত্রে তার অনুমোদিত কাজে ব্যবহার করা জায়েয হবে। (আদ-দুররুল মুখতার ৪/৪৩৩, ফাতাওয়া হিন্দিয়া ২/৪৫৯, আহসানুল ফাতাওয়া ৬/৪৪৬)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.