পিরিয়ডের সময় রুকাইয়ার নিয়তে কুরআনের আয়াত তিলাওয়াত করা যাবে?

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 8946
Questioner: Suraia Akter
Question Asked: 23 Nov 2026, 11:11 PM
Reviewed & Published: 24 Nov 2026, 05:10 AM
Views: 39
Tokens: 2,701
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

পিরিয়ডের সময় রুকাইয়ার নিয়তে কুরআনের আয়াত তিলাওয়াত করা যাবে?

Answer

পিরিয়ডের সময় রুকাইয়ার নিয়তে কুরআনের আয়াত তিলাওয়াত করা যাবে?

উত্তর

পিরিয়ডের সময় রুকাইয়ার নিয়তে কুরআনের দোয়া মুলক আয়াত তিলাওয়াত করা যাবে।

শরীয়তের বিধান হলো মহিলাদের হায়েজ অবস্থায় কুরআন শরিফ স্পর্শ করা, তেলাওয়াত করা জায়েজ নেই। , হায়েজ,নেফাস,গোসল ফরজ থাকা অবস্থায় কুরআনে কারীম পড়া হারাম। তবে যিকির,দোয়া সম্বলিত আয়াত,দ্বীনি কিতাব সমুহ পড়তে কোনো সমস্যা নেই।
(কিতাবুন নাওয়াজেল ৩/১১০)

হাদীস শরীফে এসেছেঃ
عن ابن عمر : عن النبي صلى الله عليه و سلم قال لا تقرأ الحائض ولا الجنب شيئا من القرآن (سنن الترمذى، ابواب الطهارات، باب ما جاء في الجنب والحائض : أنهما لا يقرأن القرآن، رقم الحديث-131

অনুবাদ-হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-ঋতুবতী মহিলা এবং গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন পড়বে না। (সুনানে তিরমিযী, হাদীস নং-১৩১, সুনানে দারেমী, হাদীস নং-৯৯১, মুসনাদুর রাবী, হাদীস নং-১১, মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-১০৯০, মুসন্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৩৮২৩)

ولا بأس لحائض وجنب بقراء ۃ أدعیۃ ومسہا وحملہا وذکر اللّٰہ عز وجل وتسبیح۔ (درمختار ۱؍۲۹۳ کراچی، ۱؍۴۸۸ زکریا، الفتاویٰ التاتارخانیۃ ۱؍۴۸۱ زکریا) হায়েজাহ মহিলার জন্য কুরআনের দোয়ার আয়াত তেলাওয়াত করা,সেটা স্পর্শ করা,উঠানো,আল্লাহর যিকির তাসবিহ জপা জায়েজ।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.