চিকিৎসা ক্ষেত্রে পর্দার বিধান

Miscellaneous Fiqh · Hanafi

Question No: 8828
Questioner: Riya Afrin
Question Asked: 21 Nov 2026, 03:46 PM
Reviewed & Published: 22 Nov 2026, 06:24 AM
Views: 39
Tokens: 2,471
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার দাঁতের মারিতে ঘা হয়েছে ৭ দিন বেশি হলো। ওষুধ খেয়েছি কিন্তু ভালো হচ্ছে না। এখন ডাক্তার দেখাতে চাচ্ছি।পর্দার জন্য ডাক্তার কে মুখ খুলে ঘা না দেখেই ওষুধ খেয়েছি ।কিন্তু এখন মুখ খুলে ঘা দেখে ঔষধ খেতে হবে ।এখন আমার করণীয় কী?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

উত্তর

আপনি মহিলা ডাক্তার দেখাবেন। যদি আপনার এলাকায় এবং আপনার জেলায় কোন প্রকারের দাঁতের মহিলা ডাক্তার না থাকে, সেক্ষেত্রে আপনি চেহারা খুলে তাকে দাঁত দেখাতে পারেন।

তবে কোনক্রমেই চেহারা থেকে অতিরিক্ত শরীরের কোন অঙ্গ যেন বের না হয়, ভালোভাবে হিজাব দিয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন।

হানাফি ফিকহের মূলনীতি হলো—নারীর চিকিৎসার জন্য প্রথমে মহিলা ডাক্তার, না পেলে মাহরাম পুরুষ, না পেলে অমুসলিম মহিলা ডাক্তার, এবং সর্বশেষ বাধ্যতামূলক অবস্থায় নামাহরাম পুরুষ ডাক্তার।

ইমাম ইবন আবিদিন (রহ.) «রাদ্দুল মুহতার»-এ উল্লেখ করেন—নারীর জন্য নামাহরাম পুরুষের কাছে চিকিৎসা করানো মূলত নিষিদ্ধ; তবে নির্ভরযোগ্য মহিলা ডাক্তার না থাকলে এবং রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে প্রয়ােজনীয় পরিমাণে অনুমতি রয়েছে।
— (রাদ্দুল মুহতার, খণ্ড ৯, কিতাবুল হাযর ওয়াল ইবাহা; আরও দেখুন: ফাতাওয়া আলমগিরি, খণ্ড ৫)

মুফতি মুহাম্মদ শফী (রহ.) «মা'আরিফুল কুরআন»-এ সূরা নূরের ৩১ নং আয়াতের তাফসীরে বলেন—"প্রয়ােজন ছাড়া নামাহরামের সামনে সৌন্দর্য প্রকাশ নিষিদ্ধ; কিন্তু চিকিৎসা-সংক্রান্ত প্রয়ােজন শরীয়ত স্বীকৃত একটি ওজর।"


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.