হায়েজের নবম দিনে সাদা স্রাবের সাথে সামান্য কালচে ময়লা এর ব্যাপারে।

Taharah Purity · Hanafi

Question No: 8826
Questioner: No name
Question Asked: 21 Nov 2026, 03:20 PM
Reviewed & Published: 22 Nov 2026, 11:40 AM
Views: 44
Tokens: 1,872
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

السلام عليكم ورحمة الله وبركاته
পিরিয়ড শুরু হওয়ার পর আজকে নবম দিন।মূল স্রাব সাদা হয়ে রক্ত আসা বন্ধ হয়েছে ০৭ নং দিনেই। সেইদিন থেকেই নামাজ পড়ছি। কিন্তু এখনো সাদা স্রাবের সাথে সামান্য কালো কালো ময়লার মতো চামড়ার মতো যায়। এটাকে কি হায়েজ ধরতে হবে?

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

জবাবঃ- হ্যাঁ এটিকে হায়েজ ধরতে হবে। তবে যদি ১০ দিন অতিক্রম করে,তারপরেও এমনটি আসতে থাকে,সেক্ষেত্রে পূর্বের মাসের অভ্যাস অনুপাতে এই মাসে হায়েজ ধরবেন।

শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বোচ্চ সময়সীমা ১০দিন।

এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)

হায়েজের দিন গুলোতে যেই কালারেরই রক্ত হোক,সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা। (কিতাবুল ফাতওয়া ২/৭৬)

তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)

হাদীস শরীফে এসেছেঃ

উম্মে আলক্বামাহ তথা মার্জনা (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,

عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "

তিনি বলেনঃ (ঋতুমতী) স্ত্রীলোকেরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিবা (دُرْجَة) পাঠাইতেন, যাহাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকিত। উহাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লাগিয়া থাকিত। তাহারা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তাহার নিকট জানিতে চাহিতেন। তিনি [আয়েশা (রাঃ)] তাহাদিগকে বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখিতে না পাও। তিনি ইহা দ্বারা ঋতু হইতে পবিত্রতা (طُهْر) বুঝাইতেন।(মুয়াত্তা মালিক-১২৭)


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.