Facebook ব্যবহার নিয়ন্ত্রণের জন্য ডায়েরিতে লেখা শর্ত ও মানতের বিধান।
Miscellaneous Fiqh · Hanafi
Question
আমি একটি বিষয়ে হানাফি ফিকহ অনুযায়ী সঠিক মাসআলা জানতে চাই।
Facebook ব্যবহার করার অভ্যাস নিয়ন্ত্রণ করার জন্য আমি নিজের সঙ্গে একটি শর্ত করেছিলাম। আমার ডায়েরিতে লিখেছিলাম:
"এবার যদি Facebook-এ যাই, তাহলে ওই সপ্তাহে ১০০ রাকাত নামাজ পড়তে হবে।"
লেখার সময় আমার উদ্দেশ্য অনেকটা এমন ছিল যে, Facebook-এ গেলে সত্যিই ১০০ রাকাত নামাজ পড়ব। অর্থাৎ নিজেকে Facebook থেকে বিরত রাখার জন্য এমন শর্ত দিয়েছিলাম। তবে স্পষ্টভাবে আল্লাহর জন্য মানত করার নিয়ত করেছিলাম কি না, তা এখন নিশ্চিতভাবে মনে করতে পারছি না।
কথাটি শুধু ডায়েরিতে লিখেছিলাম, নাকি লেখার সময় মুখেও উচ্চারণ করেছিলাম, সেটিও মনে নেই।
আরও একটি বিষয় হলো, আমার মনে হয়েছিল যে Facebook-এ প্রবেশ করলেও ১০ মিনিটের আগেই বের হয়ে আসব এবং বেখেয়ালে প্রবেশ করলে সেটি ধর্তব্য হবে না।
পরবর্তীতে আমি Facebook-এ প্রবেশ করেছি এবং ১০ মিনিটের আগেই বের হয়ে এসেছি।
এখন আমি এই শর্ত থেকে মুক্তি পেতে চাই। আমার ওপর কোনো ইবাদত ওয়াজিব হয়ে থাকলে সেটি কীভাবে আদায় করতে হবে, আর যদি কোনো শরয়ি উপায়ে এই দায় থেকে মুক্তি পাওয়ার সুযোগ থাকে, সেটিও জানতে চাই।
আমার প্রশ্নগুলো হলো:
১. ডায়েরিতে এভাবে শর্ত লিখলে, এবং লেখার সময় মানতের মতো নিয়ত থাকলে, তা কি শরিয়তসম্মত মানত হিসেবে গণ্য হবে?
২. মুখে উচ্চারণ করেছি কি না মনে না থাকলে এবং আল্লাহর জন্য মানত করার নিয়তও নিশ্চিত না হলে, আমার ওপর কি ১০০ রাকাত নামাজ ওয়াজিব হবে?
৩. ১০ মিনিটের আগেই Facebook থেকে বের হয়ে আসায় কি শর্তটি পূরণ হয়েছে বলে গণ্য হবে?
৪. যদি মানত হয়ে থাকে, তাহলে তা থেকে মুক্তি পাওয়ার কোনো শরয়ি উপায় বা কাফফারা আছে কি?
৫. এ অবস্থায় আমার এখন ঠিক কী করণীয়?
দয়া করে হানাফি ফিকহের আলোকে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
জাযাকুমুল্লাহু খাইরান।
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد:
জবাব
শুধু ডায়েরিতে লেখা — মুখে উচ্চারণ ছাড়া — মানত (نذر) হিসেবে প্রতিষ্ঠিত হয় না তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে মান্নত পূরন করা আপনার উপর আবশ্যক নয়।
হাদীস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর (রাযি.) থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন-
أَخَذَ رَسُولُ اللَّهِ ﷺ يَوْمًا يَنْهَانَا عَنِ النَّذْرِ وَيَقُولُ إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الشَّحِيحِ
রাসূলুল্লাহ (সা.) একদিন আমাদের মান্নত করতে নিষেধ করেছেন। আর বলেছেন, মান্নত কোনো কিছুকে ফেরাতে পারে না। তবে মান্নতের মাধ্যমে কৃপণ ব্যক্তির সম্পদ বের করা হয়। (মুসলিম শরীফ, হাদীস নং- ৪৩২৫)।
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান্নত এমন কোনো কিছুকে আদম সন্তানের নিকটবর্তী করে দিতে পারে না যা আল্লাহ তাআলা তার জন্য তাকদীরে নির্দিষ্ট করেননি। তবে মান্নত কখনো তাকদীরের সাথে মিলে যায়। এর মাধ্যমে কৃপণের নিকট হতে ঐ সম্পদ বের করে নিয়ে আসা হয় যা কৃপণ (এমনিতে) বের করতে চায় না। -সহীহ মুসলিম, হাদীস ১৬৪০
★মান্নত শরিয়তে পছন্দনীয় নয়। শরিয়ত উদ্বুদ্ধ করে নফল সদকার প্রতি; মান্নতের প্রতি নয়।
রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন-
بَاكِرُوا بِالصَّدَقَةِ ؛ فَإِنَّ الْبَلَاءَ لَا يَتَخَطَّى الصَّدَقَةَ
“তোমরা দানের ব্যাপারে তাড়াতাড়ি করবে। কেননা বিপদাপদ তাকে অতিক্রম করতে পারে না”। (বাইহাকী ৭৩৭৪)।
★মান্নত করার পর তা থেকে রুজু করার কোন সুযোগ নেই। তাই মান্নতকৃত ইবাদতটি করা আবশ্যক।
وَلْيُوفُوا نُذُورَهُمْ [٢٢:٢٩] তাদের মানত পূর্ণ করে [সূরা হজ্জ-২৯]
★মনে মনে মান্নত করলে মান্নত হয় না। মান্নত হবার জন্য মুখে উচ্চারণ করা জরুরী।
النذر لا تكفى أيجابه النية بل لابد من التلفظ به (الأشباه والنظائر-89) সারমর্মঃ মান্নত ছাবেত হওয়ার জন্য শুধু নিয়ত যথেষ্ট নয়,বরংং উচ্চারণ করা জরুরী।
المسألة الأولى فى حقيقة النذر، وهو التزام الفعل بالقول مما يكون طاعة لله عز وجل، من الأعمال قربة (احكام القرآن لابن عربى، دار الكتب العلمية-1\352، كرتاشى-2\18) فركن النذر: هو الصيغة الدالة عليه، وه قوله: لله عز شانه على كذا، أو على كذا، وهذا هدى، أو صدقة، أو مالى صدقة أو ما أملك صدقة أو نحو ذلك (بدائع الصنائع، كتاب النذر-4\226) সারমর্মঃ মান্নতের রুকন হলো এমন শব্দ ব্যবহার করতে হবে,যেটি তার উপর বুঝায়,,,,
وصيغته تكون بلفظ النذر نحو "نذرت" أو ما يدل على الإلزام نحو "لله علي" أو ما شابه ذلك. সারমর্মঃ মান্নতের শব্দ হলো যেখানে নযর তথা মান্নতের শব্দ ব্যবহার হবে। যেমন আমি মান্নত করিলাম,বা যে শব্দ গুলো নিজের উপর কোনো কাজ আবশ্যকীয় করে নেওয়া বুঝায়,,,, والله أعلم بالصواب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين