নিফাসের পর হালকা লালচে স্রাব হলে নামাজ পড়া যাবে কি?

Taharah Purity · Hanafi

Question No: 8781
Questioner: Fariha Rejoana
Question Asked: 20 Nov 2026, 08:46 PM
Reviewed & Published: 21 Nov 2026, 08:29 AM
Views: 63
Tokens: 2,312
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার বেবি হয়েছে সাড়ে ৩ মাস হলো, নিফাস শেষ হওয়ার পর আর পিরিয়ড হয়নি, এখন মাঝে মধ্যে হালকা লালচে স্রাব যায় কখনও ১/২ দিন থাকে ওই অবস্থায় নামাজ পড়া যাবে?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে সংক্ষেপে উত্তর, তারপর বিস্তারিত দলিলসহ আলোচনা।

উত্তর

যদি তাহা সর্বনিম্ন ৩ দিন ৩ রাত ধরে চলে৷ সেক্ষেত্রে এটি হায়েজ,নামাজ অফ রাখতে হবে।

আর যদি তাহা ৩ দিনের আগেই বন্ধ হয়ে,১০ দিনের মধ্যে আর না আসে,সেক্ষেত্রে সেটি ইস্তিহাজা।

নামাজ চালিয়ে যেতে হবে।

শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বোচ্চ সময়সীমা ১০দিন। এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)

হায়েজের দিন গুলোতে যেই কালারেরই রক্ত হোক,সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা। (কিতাবুল ফাতওয়া ২/৭৬)

তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)

উম্মে আলক্বামাহ তথা মার্জনা (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,

عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "

তিনি বলেনঃ (ঋতুমতী) স্ত্রীলোকেরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিবা (دُرْجَة) পাঠাইতেন, যাহাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকিত। উহাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লাগিয়া থাকিত। তাহারা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তাহার নিকট জানিতে চাহিতেন। তিনি [আয়েশা (রাঃ)] তাহাদিগকে বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখিতে না পাও। তিনি ইহা দ্বারা ঋতু হইতে পবিত্রতা (طُهْر) বুঝাইতেন।(মুয়াত্তা মালিক-১২৭) ,

أن النساء کن یبعثن بالکرسف إلی عائشۃ رضی اللہ تعالیٰ عنھا فکانت تقول : لا حتی ترین القصۃ البیضاء‘‘ ( المؤطأ للإمام مالک : ۱/۵۹۱ ، : مصنف ابن عبد الرزاق، حدیث نمبر : ۱۱۵۹ ) সারমর্মঃ আয়েশা সিদ্দিকা রাঃ সেই সমস্ত মহিলাদের বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা দেখিতে না পাও।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.