হায়েজ ও ইস্তিহাযার পার্থক্য, নামাজ কি এখন আদায় করতে হবে?
Taharah Purity · Hanafi
Question No:
8775
Questioner:
Afrin Akter
Question Asked:
20 Nov 2026, 06:26 PM
Reviewed & Published:
21 Nov 2026, 07:00 AM
Views:
54
Tokens:
2,170
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by
.
Question
আসসালামু আলাইকুম।
আমার লাস্ট পিরিয়ড ডেট ছিলো ২০ অক্টোবর। যা ২৭ বা ২৮ তারিখে ভালো হয়ে যায়। আমি যথারীতি নামাজ আদায় শুরু করি। পরবর্তী ৩ নভেম্বর থেকে পুনরায় হালকা ব্লিডিং চলমান হয়। পরবর্তীতে ঔষধ খাই ফলে ১৫ তারিখ ব্লিডিং অফ হয় তাই আমি ১৫দিন হিসাব করে ১১নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত নামাজ বন্ধ রেখেছি। ১৫ নভেম্বর থেকে নামাজ শুরু করেছি। কিন্তু আজকে ২০ নভেম্বর আমার আবার ব্লিডিং হচ্ছে যা আসল মাসিকের মতন। এখন আমার কি নামাজ বন্ধ রাখা উচিত এবং পবিত্র হওয়ার পর ১১-১৪ তারিখের নামাজ কাযা করা উচিত। নাকি এখন নামাজ আদায় করা উচিত??

Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর
প্রশ্নে উল্লেখিত ছুরতে পবিত্র হওয়ার পর ১১-১৪ তারিখের নামাজ কাযা করা ফরজ।
এখন আপনার ব্লিডিংকে হায়েজ ধরবেন, নামাজ এখন বন্ধ রাখবেন।
-
হায়েজ (মাসিক) — ন্যূনতম ৩ দিন ৩ রাত, সর্বোচ্চ ১০ দিন ১০ রাত (হানাফী মতে)। [রাদ্দুল মুহতার, খ. ১, পৃ. ২৮১; আল-হিদায়া, কিতাবুত তাহারাত]
-
ইস্তিহাযা — ৩ দিনের কম বা ১০ দিনের বেশি চলা রক্ত, অথবা রোগজনিত রক্তস্রাব। এ অবস্থায় নামাজ-রোজা বন্ধ হয় না। [ফাতাওয়া আলমগীরী, খ. ১, পৃ. ৩৭; ইমদাদুল ফাতাওয়া, খ. ১]
-
নিফাস — সন্তান জন্মের পরের রক্ত।
والله أعلم بالصواب