কসমের কাফফারা আদায় সম্পর্কিত
Miscellaneous Fiqh · Hanafi
Question
আমি ২১ সালের শেষের দিকে যখন জানলাম মিউজিক হারাম তখন একদিন কুরআন পড়তে পড়তে কুরআন ছুয়ে বলছিলাম আর কখনো মিউজিক শুনবো না। আমি শুনিও নাই এই ৫ বছরে মিউজিক ইচ্ছাকৃত ভাবে আলহামদুলিল্লাহ। কিন্তু অনিচ্ছাকমত ভাবে অনেকবার শোনা হইছে । আশেপাশে বাজলে কানে আসেই হয়তো কখনো কখনো বিরক্ত হইছি আবার কখনো কখনো ফীলও নিছি। এখন আমাকে কি কাফফারা দিতে হবে?
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته
উত্তর
**না, আপনার উপর কাফফারা আবশ্যক হবেনা।
আল্লাহর নাম ব্যতীত (চায় প্রকাশ্যে থাকুক বা লুকায়িত) অন্য কিছু দ্বারা শপথ করলে সেটা শরয়ী শপথ হিসেবে গণ্য হবে না। তবে শুধুমাত্র কুরআনে কারীম সম্পর্কে ফুকাহায়ে কিরাম নিম্নোক্ত ব্যাখ্যা সাপেক্ষ্যে শপথ হওয়ার আলোচনা করে থাকেন। যেমনঃ কেউ যদি কুরআনে কারীম কে হাতে নিয়ে বা তাতে হাত রেখে কোনো কথা বলে,কিন্তু সে শপথ/কসম ইত্যাদি শব্দ উল্লেখ না করে, অথবা কুরআনের দিকে ইশারা করে বলে, এই কুরআনের শপথ, তাহলে সেটা শপথ হবে না।
হ্যা তবে যদি কুরআনে কারীমের দিকে ইশারা করা ব্যতীত কেউ বলে,কুরআনের শপথ অথবা কালামুল্লাহর শপথ অথবা কুরআনের দিকে ইশারা করে এভাবে বলে যে,তাতে যে আল্লাহর কালাম রয়েছে,তার শপথ, তাহলে তখন শরয়ী শপথ (কসম) হয়ে যাবে।যা ভঙ্গ করলে অবশ্যই কাফ্ফারা ওয়াজিব হবে।(আহসানুল ফাতাওয়া-৫/৪৮৮) শপথ করার পর তা ভঙ্গ করলে অবশ্যই গোনাহ হবে।কাফ্ফারা আদায় পূর্বক আল্লাহর কাছে খালিছ নিয়তে তাওবাহ করতে হবে।
শুধুমাত্র কসম শব্দ বললে তখন ধরে নেয়া হবে যে, তাতে আল্লাহর নাম লুকায়িত রয়েছে, এজন্য ফুকাহায়ে কেরাম শুধুমাত্র কসম শব্দ বলার দ্বারা কসম হয়ে যায় বলে মনে করেন।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، أَنَّ ابْنَ عُمَرَ، سَمِعَ رَجُلاً، يَقُولُ لاَ وَالْكَعْبَةِ . فَقَالَ ابْنُ عُمَرَ لاَ يُحْلَفُ بِغَيْرِ اللَّهِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَفُسِّرَ هَذَا الْحَدِيثُ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ أَنَّ قَوْلَهُ " فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ " عَلَى التَّغْلِيظِ . وَالْحُجَّةُ فِي ذَلِكَ حَدِيثُ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَمِعَ عُمَرَ يَقُولُ وَأَبِي وَأَبِي . فَقَالَ " أَلاَ إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ " . وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " مَنْ قَالَ فِي حَلِفِهِ وَاللاَّتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا مِثْلُ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِنَّ الرِّيَاءَ شِرْكٌ " . وَقَدْ فَسَّرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ هَذِهِ الآيَة : ( وَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحًا ) الآيَةَ قَالَ لاَ يُرَائِي .
ইবনে উমার (রঃ) একটি লোককে বলতে শুনলেন ‘না, কাবার কসম!’ তিনি তাকে বললেন, ‘আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খেও না। কেননা, আমি রাসুলুল্লাহ (সঃ) কে বলতে শুনেছি, “যে ব্যক্তি গায়রুল্লাহ নামে কসম করে, সে কুফরি অথবা শিরক করে।” (আবু দাউদ ৩২৫১, তিরমিজি ১৫৩৫ নং)
والله تعالى أعلم بالصواب