চামড়ার ফোন কভারে নাপাকি লাগলে পাক করার নিয়ম।
Taharah Purity · Hanafi
Question
কিন্তু মোছার পর দেখতে পাই যে কভারটি গাড়ো হয়েগেছে পানির জন্য। কভারের সাইড দিয়ে ভিজে ভাব হয়ে গেছে। এতে কি কভারটি পাক হয় নি?
এই কভার মোছা ওড়না দিয়ে আমি ভেজা চুল মুছেছি,চুল কি নাপাক হয়ে গেছে। কভারটি আমি ফোনেও লাগিয়েছি।সব কি নাপাক?
২.খাবার খাওয়ার যে মাদুর গুলো আছে সেগুলো তে অদৃশ্য নাপাকি সহ বমি লেগেছিল। সেটি মোটরের পানিতে ধুয়েছি কিন্তু নিংড়ানো হয় নি। মাদুরটি কি এখোনো নাপসক আছে?মাদুর টা কাপড়ের না তাই নিংড়াই নি।কিনতু চারপাশ দিয়ে পাইপিং দেওয়া ছিল।পাইপিংটা কাপড়ের যেই শপিং বেগ গহলো হয় তার মতো।মাদুরটি বাশে মেলা হয়েছিল সেখানে টিপটিপ করে পানি পড়ছিল বাশও কি নাপাক হয়েছে। এই বাশে আরও অনেক কাপড় মেলা হয়েছিল টিপটিপ পানিও পড়েছিল।
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
১.চামড়ার ফোনের কভারে নাপাকি লাগলে পাক করার নিয়ম কি।আমার ফোনের কভারে টিকটিকি বা তেলাপোকার মল লেগেছিল সেটি আমি মগ দিয়ে ধুয়ে ফেলি।সেট চলেও যায়।আর এটি ধোয়ার সময় টিনের বেরার সাথে লাগে যেখানে অদৃশ্য নাপাক পসনি লেগেছিল পরে আমি মগ দিয়ে আরো ভালো করে ধুয়ে নেই।ধুয়ে একটি ওড়না দিয়ে মুছে নেই। কিন্তু মোছার পর দেখতে পাই যে কভারটি গাড়ো হয়েগেছে পানির জন্য। কভারের সাইড দিয়ে ভিজে ভাব হয়ে গেছে। এতে কি কভারটি পাক হয় নি? এই কভার মোছা ওড়না দিয়ে আমি ভেজা চুল মুছেছি,চুল কি নাপাক হয়ে গেছে। কভারটি আমি ফোনেও লাগিয়েছি।সব কি নাপাক?
জবাবঃ- এতে কভারটি পাক হয়েছে। এই কভার মোছা ওড়না দিয়ে আপনি ভেজা চুল মুছেছেন,চুল নাপাক হয়ে যায়নি। কভারটি আপনি ফোনেও লাগিয়েছেন,কোনো কিছুই নাপাক হয়নি।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ سَلَمَةَ - عَنْ هِشَامٍ، بِهَذَا الْمَعْنَى قَالَ : "حُتِّيهِ ثُمَّ اقْرُصِيهِ بِالْمَاءِ ثُمَّ انْضَحِيهِ" -
হিশাম (রহঃ) সূত্রে উক্ত হাদীসের সমার্থক বর্ণনা আছে। তাতে রয়েছেঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কোন জিনিস দিয়ে তা দূর করে পানি দ্বারা ঘষে নিবে। তারপর তাতে পানি ছিটিয়ে ধুয়ে ফেলবে। বুখারী (অধ্যায়ঃ হায়িয, অনুঃ হায়িযের রক্ত ধোয়া, হাঃ ৩০৭), মুসলিম (অধ্যায়ঃ অনুঃ রক্তের পবিত্রতা এবং তা ধোয়ার নিয়ম,আবু দাউদ ৩৬২।)
★শরীয়তের বিধান হলো যেই বস্তু পানি দ্বারা ধৌত করা সম্ভব নয়,সেখানে নাপাকি লাগলে সেটা ভেজা নেকড়া বা টিস্যু দ্বারা এমনভাবে মুছে ফেললেই পাক হয়ে যাবে যাতে আর উক্ত নাপাকীর আছর বাকী না থাকে।
দারুল উলুম দেওবন্দ এর 4448 নং ফতোয়াতে উল্লেখ রয়েছে যে এক্ষেত্রে পবিত্র কাপড় দ্বারা পরিস্কার করা,ঘর্ষন দেওয়ার দ্বারা সেটি পাক হয়ে যাবে। , জামিয়া বিন নুরি পাকিস্তানের 143509200028 নং ফতোয়াতে উল্লেখ রয়েছে যে এক্ষেত্রে মোবাইলের যে অংশটুকু ধৌত করলে কোনো ক্ষতি নেই,সেটি তিনবার ধুবে,আর যেটি স্পর্শকাতর স্থান,সেটি তিনবার ভেজা কাপড় দ্বারা মুছবে। , ★সুতরাং প্রশ্নে উল্লেখিত মোবাইল ভেজা কাপড় দ্বারা তিন বার মুছবেন, উক্ত নাপাকীর আছর বাকী না থাকে। তাহলেই সেটি পাক হয়ে যাবে। তা সহকারে নামাজ পড়া যাবে।
২.খাবার খাওয়ার যে মাদুর গুলো আছে সেগুলো তে অদৃশ্য নাপাকি সহ বমি লেগেছিল। সেটি মোটরের পানিতে ধুয়েছি কিন্তু নিংড়ানো হয় নি। মাদুরটি কি এখোনো নাপসক আছে?মাদুর টা কাপড়ের না তাই নিংড়াই নি।কিনতু চারপাশ দিয়ে পাইপিং দেওয়া ছিল।পাইপিংটা কাপড়ের যেই শপিং বেগ গহলো হয় তার মতো।মাদুরটি বাশে মেলা হয়েছিল সেখানে টিপটিপ করে পানি পড়ছিল বাশও কি নাপাক হয়েছে। এই বাশে আরও অনেক কাপড় মেলা হয়েছিল টিপটিপ পানিও পড়েছিল।
জবাবঃ- যদি সেই মাদুরের উপর এমনভাবে পানি প্রবাহিত করে দিয়ে থাকেন,যে নাপাকির চিহ্ন গন্ধ কিছুই অবশিষ্ট না থাকে,এবং আপনিও যদি নাপাকি চলে যাওয়ার ব্যপারে নিশ্চিত হোন, সেক্ষেত্রে তাহা পাক হয়েছে। এমতাবস্থায় বাশ নাপাক হয়নি,অন্য কোনো কাপড়ও নাপাক হয়নি।